‘‌ওদের ধান্দা বাংলাকে ভাগ করা’‌, ধর্নামঞ্চ থেকে বঙ্গভঙ্গ নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে আজ, শনিবার ধর্মতলায় ধর্নামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা দাম বাড়ার প্রতিবাদে সুর সপ্তমে তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই মঞ্চ থেকেই আবার একবার বিজেপিকে নিশানা করলেন তিনি। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ইস্যু থেকে শুরু করে বঙ্গভঙ্গ—সব বিষয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। ডবল ইঞ্জিন সরকার যেখানে থাকবে, সেখানে এরা লুঠ করবে। বিহারকে আগে ভাগ করেছে, এবার ফের বাংলাকে ভাগ করতে চাইছে। একবার বাংলাকে হাত দিয়ে দেখাক বিজেপি। বঙ্গভঙ্গ করার জন্য ভোট কাটার পরিকল্পনা। মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে, তাই পরিকল্পনা। প্রত্যাঘাত সহ্য করতে হবে। আমরা লেজ গুটিয়ে পালানোর লোক নই। আপনাদের মুখোশ খুলব।’‌

অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং নীতীশ কুমার প্রসঙ্গে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌এরা মহিলা বিরোধী। বিজেপি সাবধান। ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলা লড়াই করছে, করবে, করতে জানে। বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেব, যাও। ইলেকশনের আগে ওবিসি নিয়ে রাজনীতি। আর ভোটের পরে তুমি হলে দিল্লিবাসী। বিজেপির খপ্পরে পড়লেই থাপ্পড়। এখানকার মাননীয় রাজ্যপাল আনন্দ বোসকে কী ভাবে সরানো হলো দেখলেন তো? আমি সব জানি। ভয় দেখিয়ে হয়েছে। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে। ওখান থেকে টাকা বিলি হবে। আর নতুন যিনি এসেছেন তিনি তো কোর্টের কাছ থেকে অনেক কিছু শুনেছেন। তিনি তো আবার বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। তামিলনাড়ুতে প্রতিদিন স্ট্যালিনকে ওর মুখোমুখি হতে হয়েছে। কিন্তু মনে রাখবেন তামিলনাড়ু ও বাংলা একই নয়।’‌

এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই রাস্তায় নেমে রাজনীতি করতে ভালবাসেন। এবারও সেই পথই ধরলেন। বাংলা ভাগের অভিযোগ তুলে তা নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন। মুখ্যমন্ত্রীর তোপ, ‘‌বাংলা ভাষা দেশ স্বাধীনের অনেক আগে স্বীকৃতি পেয়েছিল। বাংলার অস্তিত্ব, অস্মিতা, শিক্ষা, সংস্কৃতি, মেধা, প্রতিভা , চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। আমি ওদের নাম নিই না। বলছে বাংলা বিহার ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল করবে। ওদের ধান্দা বাংলাকে ভাগ করা। বিহারকে করেছে একবার। লুটেপুটে খাওয়া ওদের কাজ।’‌

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং