অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াবেন না: মুখ্যমন্ত্রী

এক শ্রেণীর সংবাদমাধ্যম অ্যাডিনো ভাইরাস নিয়ে নীতিবাচক প্রচারণা চালাচ্ছে বলে এদিন অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়ানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান তিনি। পাশাপাশি এক শ্রেণীর সংবাদমাধ্যম অ্যাডিনো ভাইরাস নিয়ে নীতিবাচক প্রচারণা চালাচ্ছে বলে এদিন অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অ্যাডিনো ভাইরাসে মাত্র দুজন শিশুর মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। অথচ একশ্রেণীর সংবাদমাধ্যম সব শিশু মৃত্যুকে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের ফলে মৃত্যু বলে চালানোর চেষ্টা করছে। নীতিবাচক প্রচারণার বিরুদ্ধে এদিন সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, ১২ জন শিশু মারা গিয়েছে। তার মধ্যে অ্যাডিনো ভাইরাসে ২ জন শিশু মারা গিয়েছে। বাকিদের অন্যান্য কারণে মৃত্যু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনও মৃত্যু দুঃখজনক বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘সঠিকটা বলুন।’

পাশাপাশি এদিন অ্যাডিনো আতঙ্কের মাঝে বেসরকারি হাসপাতালগুলি ব্যবসা করছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অ্যাডিনো ভাইরাসের আতঙ্কের মাঝে প্রাইভেট হাসপাতালগুলি অসাধু উপায়ে ব্যবসা করছে বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ না করার জন্য আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে