আলুর কালোবাজারির দায় এড়ানোর চেষ্টা মন্ত্রী বেচারামের, শুনেই চটলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের বুকে লাগাতার আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। এর জন্য একাধিক  জায়গায় চলছে তদন্ত। সেই সঙ্গে ভোটিং চক্রেরও হদিস পেয়েছেন আধিকারিকরা। এই আবহে এবার মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির মুখে পড়লেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। নবান্ন সভাঘর থেকে সেই চক্রকে ভাঙারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার নবান্নে বছরের প্রথম প্রশাসনিক বৈঠক থেকে আলু বাজারে কলকাঠি রয়েছে কাদের হাতে, সেই নিয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার কাছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। বেচারামের কথায়, ”ক্রিকেটে বেটিং চক্রের মতো এখানেও একটা চক্র কাজ করে। যারা আগেরদিন সন্ধেবেলা বসে ঠিক করে, পরেরদিন আলুর দাম কী হবে। মনোপলি চলে। এই চক্রটাকে ভাঙতে হবে।” মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, এই চক্র ভাঙতে হবে।এরপর বেচারামের পালটা বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী।  

বৈঠকে মন্ত্রীর থেকে চক্রের বিষয়ে মুখ্যমন্ত্রী জানতে চান। বলেন,  ”এরা কারা? এই চক্রে কারা রয়েছে?” বেচারাম জানান, ডিজি এবং মুখ্যসচিবকে সেই তালিকা দেওয়া হয়েছে। এই চক্র বন্ধ করতে হবে। একথা শুনে মুখ্যমন্ত্রী আরও ক্ষোভের সঙ্গে বলেন, ” সরকারের কাজ কি চক্র ভাঙা নাকি সরকার চালানো ?” তাঁর আরও বক্তব্য, “বাজারে নতুন আলু উঠছে। এখনই অনেকে বলবে, কোল্ড স্টোরেজের আলু বের করে দিন। আমি জানি, মেদিনীপুর ও গড়বেতার কিছু ব্যবসায়ী এই অসাধু চক্রের সঙ্গে জড়িত রয়েছে। তাদের ধরুন এবং ব্যবস্থা নিন।” এরপরই ডিজি এবং মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২