মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, এসআইআর নিয়ে কী বললেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে বিপুল সংখ্যাক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আজ, শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা এসআইআরের নামে নির্বাচন কমিশন অসৎ উদ্দেশে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে। আর এই অভিযোগকে সত্য প্রমাণ করলেন উত্তর ২৪ পরগনার মিনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে এসে নিজের দুঃখের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রীকে সমর্থন করলেন।

মিনাখাঁর রামকৃষ্ণ সারদা মিশনের ওই প্রেসিডেন্ট তথা সন্ন্যাসী বলেন, ‘‌আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি। আজ ১৪ বছর হল মিনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। তা সত্ত্বেও আমার নাম বাতিল করা হয়েছে। আমি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। আমি আজ দিদির কাছে এলাম। বললাম, এরকম যদি হতে থাকে… সত্যের জয় হোক। এসআইআর যাতে উঠে যায়, তার জন্য ঠাকুর-মা-স্বামীজির কাছে প্রার্থনা জানাচ্ছি।’’

 মিনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্টের ক্ষোভের কথা শুনেই পাশ থেকে মমতা বলেন, ‘‘কাগজগুলো দেখিয়ে দিন। ২০০২ সালেও (ভোটার তালিকায়) নাম ছিল বলছেন।’’ ওই সন্ন্যাসী মঞ্চে দাঁড়িয়ে যখন নথিপত্র দেখাচ্ছেন,তখন কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ইঞ্চিতে-ইঞ্চিতে খোঁজ রাখি। এখানে এমন সাত জনকে হাজির করব, যাঁদের ফাইনাল ভোটার লিস্টে মৃত বলা হয়েছে। ৫ লক্ষ জ্যান্ত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে। কিন্তু তাঁরা ভালভাবে বেঁচে আছেন। আমরা তাঁদের দীর্ঘায়ু কামনা করি।’‌

ধর্মতলায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে হাজির ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যু‍ৎমন্ত্রী  অরূপ বিশ্বাস, শশী পাঁজা, সুব্রত বক্সি, দেবাশিস কুমার, চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও হাজির ছিলেন দোলা সেন, মালা রায়, শতাব্দী রায়, জুন মালিয়া–সহ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ক-কাউন্সিলর। মিছিল করে ধর্না মঞ্চে সামিল হন তৃণমূলপন্থী বিএলও’রা।

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ