কাটমানি নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচন শেষ হতেই জোরকদমে প্রশাসনিক কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি নবান্নে প্রশাসনিক বৈঠকে ডেকেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু-সহ একাধিক দপ্তরের সচিবরা।  এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় অসন্তোষ প্রকাশ করেন ।

সূত্রের খবর, এদিন নবান্নের প্রশাসনিক বৈঠকে কাটমানি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী-আমলাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের টাকার প্রয়োজন নেই। কিন্তু কিছু অফিসার টাকা খাচ্ছেন।  রাজ্যে পিডব্লিউডিরা যেমন কাজ করেছে তেমন কাটমানি খাচ্ছে।’ শুধু কাটমানি নয় রাজ্যের রাস্তাঘাট এবং জল  নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।  এদিনের বৈঠক তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এত জল অপচয় হচ্ছে কেন? খবর আছে একাধিক পুরসভা জল অপচয় করেছে। পাশাপাশি রাস্তাঘাট পাঁচ বছর ধরে যাতে রক্ষণাবেক্ষণ হয় সেইদিকে নজর দিতে হবে।‘

বৃহস্পতিবার প্রশাসনিক সভা থেকে সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে আমলা থেকে পুলিশ আধিকারিকদের। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ‘কী ভাবে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে? পুলিশ কেন বিষয়টি দেখছে না । সরকার কোনও দুর্নীতির ভাগীদার হবে না।’ উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। তবে কলকাতা পুরসভা এলাকাতেই ৪৭টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে ঘাসফুল শিবির। কী কারণে এমন ফলাফল হল, তা নিয়ে বেশ চিন্তিত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাই ভোট মিটতেই পুরসভা থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত দিকেই নজর রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি