‘‌কোনও প্রটোকল ভঙ্গ হয়নি’‌, বিজেপিকে তুলোধনা করে ছবি দেখালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে বিজেপিকে ভোটে রাজনীতির খেলা হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ, রবিবার ধর্মতলার ধর্না মঞ্চ থেকে রাষ্ট্রপতি ইস্যুতে আবার সুর সপ্তমে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে পাল্টা তোপ দেগে মঞ্চের স্ক্রিনে একটি ভিডিও দেখান তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বসে আছেন। আর তাঁর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা পিআইবি–র ছবি। আমার নয়। আর রামমন্দির উদ্বোধনের সময়ে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। যাঁকে দাঁড় করিয়ে রেখে নিজে বসে আছেন সেটা অপমান নয়। আর বলছে আমি অপমান করেছি রাষ্ট্রপতিকে!‌ কোনও প্রটোকল ভঙ্গ হয়নি। রাষ্ট্রপতিকে আক্রমণ করে কেউ কোনও কথা বলবে না। আমি যতটুকু বলার বলে দেব। সবচেয়ে দুর্ভাগ্যজনক হল, বিজেপি নিজেদের দলীয় উদ্দেশ্য সাধিত করতে দেশের সর্বোচ্চ পদকেও ব্যবহার করছে। দেখুন ছবিটা। সম্মানীয় রাষ্ট্রপতি দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী বসে আছেন। কে কাকে অপমান করছে?’

অন্যদিকে রবিবার সন্ধ্যা ৭টা থেকে টি–২০ বিশ্বকাপের ফাইনাল রয়েছে। এই হাইভোল্টেজ ম্যাচের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, ‘‌আজ ইন্ডিয়ার খেলা আছে। খেলাটাকে সম্মান জানিয়ে আমরা আগে মিটিং শুরু করব। তার সঙ্গে রমজান চলছে। সব মিলিয়ে তাড়াতাড়ি করে নেব। খেলা শুরুর আগে মিটিং শেষ হবে আজ। সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ করে দেবে। দেড় ঘণ্টা আগে। বাংলা খেলাধুলো ভালবাসে সবসময়। আজ খেলা আছে। ফাইনাল। আর রাজনীতির খেলা হবে ভোটের সময়।’‌

এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আদিবাসী রিপোর্ট জমা দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই নথি তৈরি করছেন আদিবাসী নেত্রী তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। রবিবার ধর্মতলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তৃণমূল সাংসদ জুন মালিয়া এবং মন্ত্রী বীরবাহা হাঁসদাকে ছবিটি দেখাতে বলেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, লালকৃষ্ণ আদবানীর পাশের চেয়ার বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশে দাঁড়িয়ে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই ছবি দেখিয়ে মোদির উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌মাননীয়া রাষ্ট্রপতি একজন মহিলা এবং আদিবাসী। তাঁকে সম্মান দেন? তা হলে বলুন, কেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছেন, আর আপনি বসে আছেন? আর উদ্যোক্তারা আমাদের কিছু জানাননি। আমরা সংবিধানকে শ্রদ্ধা করি। এয়ারপোর্ট অথরিটির জমিতে অনুষ্ঠান করা হয়েছিল।’‌

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ