‘‌বাংলা রেগে আছে, বিচার দিন’‌, ধর্নামঞ্চ থেকে বিচারকদের কাছে আর্জি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে আজ, শনিবার ধর্মতলায় ধর্নামঞ্চ থেকে বিচারকদের কাছে আর্জি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে এই মঞ্চ থেকেই আবার একবার বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। মানুষের নাম বাদ দিয়ে ভোটে জেতার চক্রান্ত করছে বিজেপি বলে অভিযোগ তাঁর। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ইস্যু থেকে শুরু করে বঙ্গভঙ্গ—সব বিষয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। বিহারকে আগে ভাগ করেছে, এবার ফের বাংলাকে ভাগ করতে চাইছে। মানুষকে বিচার দিন। বিচারকদের কাছে অনুরোধ সাধারণ মানুষকে বিচার দিন। জুডিশিয়ারিকে আমার বিনীত অনুরোধ, আপনারা বিচার দিন মানুষের। মহিলা কৃষক মতুয়া রাজবংশী সংখ্যালঘু সবার নাম কেটেছে। তাও বিজেপি জিতবে না। মহিলা ভোটার, কৃষক, মতুয়া, রাজবংশী সবার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।’‌

অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং নীতীশ কুমার প্রসঙ্গে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌এরা মহিলা বিরোধী। বিজেপি সাবধান। ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলা লড়াই করছে, করবে, করতে জানে। বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেব, যাও। বাংলা কিন্তু তৈরি আছে। নোংরা খেলা খেলার জন্য বাংলা রেগে আছে। মানুষের স্বার্থে, মনে রাখুন দিল্লি বেশি দূরে নয়। মানুষকে বিচার দিন। এটাই আমার একান্ত অনুরোধ। সবাইকে বিচার দিন, বিচারকদের কাছে অনুরোধ।’‌

এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই রাস্তায় নেমে রাজনীতি করতে ভালবাসেন। এবারও সেই পথই ধরলেন। মুখ্যমন্ত্রীর তোপ, ‘অন্যায় কে করল? এরা ভোটার নয়? সব কাগজ রয়েছে, তাও ভ্যানিশ করে দিয়েছে। সাধারণ মানুষের ভোটাধিকারও থাকবে। দয়া করে এখানকার মানুষদের ন্যায়বিচার পাইয়ে দিন। ১৩টি নথি লাগে না। একটি হলেই হল। আধার কেন্দ্রীয় সরকার চালু করেছিল। কেউ নিজেকে সুপাহিউম্যান, সুপারম্যান ভাবে। মাকালী, আল্লা, যিশুর থেকেও বেশি ভাবে। মানুষ না থাকলে আপনিও থাকবেন না। আরও অনেকে রয়েছে, যাঁদের তালিকায় নাম নেই। সকলে প্রকৃত ভোটার। বিচারক, বিচারপতিদের অনুরোধ, দয়া করে মানুষকে ন্যায়বিচার পাইয়ে দিন। ৫৮ লক্ষ আনম্যাপড। ৬ লক্ষ নতুন ভোটারের নাম ঢুকেছে।’‌

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং