বিকেল সাড়ে পাঁচটায় টালা সেতুর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

টালা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের জন্য চলছে জোর প্রস্তুতি। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় এই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: টালা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের জন্য চলছে জোর প্রস্তুতি। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় এই সেতুর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ আড়াই বছর পর সাধারণ মানুষের জন্য খুলে যেতে চলেছে এই ব্রিজ।

২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর শহরের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। সেই নির্দেশের পর টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পর সেতুটিকে ভেঙে ফেলে নতুন করে নির্মাণের প্রস্তাব দেন বিশেষজ্ঞরা। তারপর নির্মাণ কাজ শুরু হয় শহরের এই গুরুত্বপূর্ণ সেতুর। ৪৬৫.১১ কোটি টাকা ব্যয়ে নতুন টালা সেতু্টি নির্মাণ করা হয়। ৭৪৩.৪৩ মিটার লম্বা টালা এই সেতু চালু হয়ে গেলে যাতায়াতে অনেক সুবিধা পাবেন সাধারণ মানুষ।

উল্লেখ্য টালা ব্রিজের উদ্বোধনের দিনক্ষণ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে পুজোর আগেই এই ব্রিজের উদ্বোধন করা হবে প্রশাসনের তরফে জানানো হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় এই সেতুর উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর এই ব্রিজ চালু হয়ে গেলে উত্তর কলকাতার মানুষদের শহরের একাধিক অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার শিল্পাঞ্চলের সঙ্গে শহর কলকাতার যোগাযোগ ব্যবস্থাও ভালো হবে। নবনির্মিত টালা সেতুর ভার বহনের ক্ষমতা আগের সেতুর থেকে অনেক বেশি বলে জানা গিয়েছে। আগে টালা সেতুর ভারবহন ক্ষমতা ছিল ১৫০ টন। এ বার সেই ক্ষমতা অনেকটাই  বেড়েছে। প্রায় সাড়ে সাতশো মিটার দীর্ঘ সেতুটি ১২টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। সেতুর ২৪০ মিটার অংশ রেলপথের উপরে তৈরি হয়েছে।

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও