আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালীগঞ্জে নাবালিকার মৃত্যু, দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জে বোমা ছোড়ার ঘটনায় নাবালিকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মাধ্যমে টুইট(Tweet) করে মুখ্যমন্ত্রী জানান, যেভাবে একজন নাবালিকার অকাল মৃত্যু হল তাতে তিনি তার পরিবারকে সমবেদনা জানাচ্ছেন। ওই পরিবারের পাশে তিনি রয়েছেন। পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় যে সকল দুষ্কৃতী যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে কড়া ব্যবস্থা গ্রহণ করতে। নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে যখন ১৮ রাউন্ডের গণনা শেষ হয়েছে সেই সময় তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়, বলে অভিযোগ। মৃত্যু হয় নাবালিকা তামান্না খাতুনের।নিহত তামান্না খাতুন ১০ বছর বয়স চতুর্থ শ্রেণীর ছাত্রী।বড় চাঁদ ঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজন দুষ্কৃতিকে গ্রেফতার করে। বাকি দুষ্কৃতীদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সিপিএমের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সব রাজনৈতিক দল। কালীগঞ্জে বোমা হামলার ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনার কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। জেলা প্রশাসনের কাছ থেকে গোটা বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। জেলা প্রশাসন কী রিপোর্ট দেয়, এখন সেটাই দেখার। নিহত নাবালিকার নাম তার নাম তামান্না খাতুন(Tamanna Khatun)।

সিপিএমের একাধিক কর্মী সমর্থকদের বাড়িতে বোমা ছাড়া হয়েছে ওই গ্রামে বলে অভিযোগ।গ্রামবাসীদের অভিযোগ, যেহেতু এবারে কালীগঞ্জ উপনির্বাচনে কংগ্রেস যে প্রার্থী দেয় বামেরা সেই প্রার্থীকে সমর্থন করেন। এর দরুন এই জোট প্রার্থী নির্বাচনে লড়াই করেন। সোমবার তাই উপনির্বাচনের গণনা শুরু হতেই তৃণমূলের জয় নিশ্চিত হওয়ার পরেই একদল দুষ্কৃতী ওই গ্রামে বিজয় মিছিল থেকে সকেট বোমা ছুঁড়তে থাকে সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে। তাতেই তামান্না খাতুন ওই নাবালিকার অকাল মৃত্যু হয়।

Published by:

Share Link:

More Releted News:

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ