মুখ্যমন্ত্রীর কর্মসূচি নকল করে ধর্নায় বসছে কংগ্রেস, একই ইস্যুতে বিপরীত মঞ্চে দু’‌পক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাতে মূল বিতর্কিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কারণ এসআইআর করতে গিয়ে বাংলার বিপুল বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিপুল ভোটারকে বিচারাধীন বলে তালিকায় তুলে ধরা হয়েছে। এই বিষয়টি নিয়ে একাই লড়াই আন্দোলন করে আসছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বৈধ ভোটাদের নাম বাদ ও বিচারাধীন রাখার জেরে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এই কর্মসূচিকে নকল করে একই ইস্যুতে পথের বিপরীতে মঞ্চ করে ধর্নায় বসতে চলেছে কংগ্রেস।

এদিকে কংগ্রেসের এই আচরণে হাসির রোল উঠেছে রাজনৈতিক মহলে। নিজেরা ভোটারদের পাশে একবারও দাঁড়ায়নি। রাজপথ থেকে সুপ্রিম কোর্ট কোথায় কংগ্রেস নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এখন ঠেকায় পড়ে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর কর্মসূচিকেই নকল করে বসল প্রদেশ কংগ্রেস। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কেন এমন কর্মসূচি নিল কংগ্রেস?‌ কারণ মালদহে বিচারাধীন আট লক্ষের বেশি ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে। তাই গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছে মালদহ জেলা কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। অথচ মুখ্যমন্ত্রীকে সমর্থন করছে না কংগ্রেস।

অন্যদিকে কংগ্রেসের এই ধরি মাছ না ছুঁই পানি পথে হাঁটা বাংলার মানুষ মোটেই ভাল চোখে দেখছেন না বলে তথ্য উঠে এসেছে। মালদহে ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন ভোটারের নাম অ্যাডজুডিকেশন তালিকায় আছে। সুজাপুর বিধানসভায় ১ লক্ষ ৩৪ হাজার ৫১৮, রতুয়ায় ১ লক্ষ ৪ হাজার ৪৮৫, মালতীপুরে ৯৪ লক্ষ ৭৩৭, হরিশ্চন্দ্রপুরে ৯১ হাজার ৯৭৮, মোথাবাড়িতে ৭৯ হাজার ৬৮২, চাঁচলে ৭৩ হাজার ৮৯৮, বৈষ্ণবনগরে ৬৮ হাজার ৭৮৭ জন ভোটারের নাম অ্যাডজুডিকেশন তালিকায় আছে। আর হবিবপুরে ৭ হাজার ৭৭৭, গাজোলে ৩২ হাজার ৩৯১, মালদহে ৩৬ হাজার ৫৫৭ এবং ইংলিশবাজার বিধানসভায় ৩৭ হাজার ৭৭৫ জন ভোটারের নাম বিচারাধীন আছে। তাই এই ধর্নার পথ ধরল কংগ্রেস।

এছাড়া গোটা বাংলায় যেসব বৈধ ভোটারের নাম তালিকায় নেই অথবা বিচারাধীন করে রাখা হয়েছে তা নিয়ে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মার্চ দুপুরে মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। আর ৫ মার্চ থেকে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান, বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। ইস্যু এক, পথও একই—শুধু তারিখটা আলাদা। কংগ্রেস শুধু মালদহের কথা ভাবছে। আর তৃণমূল গোটা বাংলার মানুষের কথা ভাবছে। আসলে কংগ্রেস মালদহ ছাড়া অন্য কোথাও তেমন ভোট পাবে না। ২৯৪ আসনে প্রার্থী দিলেও মালদহ নিয়েই বেশি চিন্তিত তারা। এমনই মনে করছেন রাজনৈতিক মহল।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস