সম্পত্তির হলফনামা আদালতে জমা দিতেই হবে মানিক ভট্টাচার্যকে

বিচারপতি (JUSTICE) বলেন, সম্পত্তির হলফনামা জমা দেওয়ার ওপর স্থগিতাদেশ জারি করা হয়নি। নির্দেশ, আগামিকাল, বুধবার জমা দিতে হবে হলফনামা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তির হিসেব দিতেই হবে সদ্য অপসারিত প্রাথমিক (PRIMARY) শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের (HIGH COURT)। উল্লেখ্য, আজ মঙ্গলবার আদালতে তাঁর হলফনামা জমা দেওয়ার কথা ছিল। তবে তাঁর আইনজীবী বলেছিলেন, যেহেতু মামলাটি ডিভিশন বেঞ্চের অধীনে, তাই সম্পত্তির হলফনামা জমা দেওয়া হয়নি।

মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের বিচারপতি (JUSTICE) বলেন, সম্পত্তির হলফনামা জমা দেওয়ার ওপর স্থগিতাদেশ জারি করা হয়নি। নির্দেশ, আগামিকাল, বুধবার জমা দিতে হবে হলফনামা। বিচারপতি বলেন, হলফনামা জমা থাকবে তবে তা এখনই খোলা হবে না। তা থাকবে বন্ধ খামের ভেতরেই। ডিভিশন বেঞ্চের রায়ের পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।

উল্লেখ্য, আদালতের নির্দেশ ছিল মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও মেয়ের কী কী  সম্পত্তি আছে বিয়ের সময় কী কী উপহার পেয়েছিলেন সব কিছু জানাতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। প্রসঙ্গত, সেই মামলার শুনানি শেষ হয়েছে আজ। তবে রায়দান স্থগিত।

অন্যদিকে, প্রাইমারি নিয়োগ মামলায় অভিযুক্ত ‘রঞ্জন’কে আদালতে তলব করা হয়েছে। তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রঞ্জনের আসল নাম চন্দন মণ্ডল। আদালতের নির্দেশ, আগামী শুক্রবার হাজিরা দিতে হবে চন্দনকে। উল্লেখ্য, ‘রঞ্জন’ নাম উঠে এসেছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই আধিকারিক উপেন বিশ্বাসের ভিডিয়োতে। তারপরে আদালতে তিনিই জানিয়েছিলেন, রঞ্জন আসলে চন্দন মণ্ডল। আগামী শুক্রবার এই মামলায় উপস্থিত থাকতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কমিটির আরও ২ সদস্যকে। তাঁদের নাম পঞ্চানন রায় ও দেবজ্যোতি ঘোষ। তবে উপস্থিত থাকতে হবে না সিস্টার এমিলিয়াকে। তাঁর বয়স ৮৫। তাই তাঁকে আপাতত হাজিরা দেওয়ার কথা বলা হয়নি। তবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, অভিযোগ, ২০১৭ সালের টেট পরীক্ষায় ৮ টি প্রশ্ন ভুল ছিল। আবেদন, সমস্যার সমাধানে গঠন করা হোক বিশেষজ্ঞ কমিটি। মঙ্গলবার আবেদন জানানো হয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার শুনানি হবে এই মামলার।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং