শনি দুপুরে ইডেনে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড, নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। তার আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইডেনের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার(CP Supratim Sarkar)। পায়ে হেঁটে বিধানসভার সামনে দিয়ে ইডেনের সবকটি গেটে গেলেন কলকাতার নয়া পুলিশ কমিশনার। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের একাধিক আধিকারিকরা। যুবভারতীতে মেসিকাণ্ডে শিক্ষা নিয়ে শনিবারের ইডেনের ম্যাচকে ঘিরে বাড়তি সতর্কতা ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সংলগ্ন রাস্তাগুলিতে কি রকম পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং ইডেনের প্রতিটি গেটে কতটা নজরদারি চালাতে হবে সবটাই ঘুরে দেখে সঙ্গে থাকা পুলিশ অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ দেন নয়া সিপি(CP)।ইডেনে ম্যাচ দেখতে আসা দর্শকদের তল্লাশি করে তারপর মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে। জলের বোতল ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি নিয়ম থাকছে ইডেনে। ম্যাচ চলাকালীন ইডেনে দর্শক আসনের পিছনে পুলিশ মোতায়ন থাকবে।

প্রায় ৫০০০ পুলিশ মোতায়েন করা হচ্ছে ইডেনকে কেন্দ্র করে। এদিকে,টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে কলকাতা ইডেন গার্ডেন্সে এসে পৌঁছল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধন ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। এদিন দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আর কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামেই সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিচ্ছে না বাংলাদেশ।

নিরাপত্তার অছিলায় লিটন দাসদের ভারতের মাটিতে T20 বিশ্বকাপ খেলার অনুমতি দেয়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোল্লা ইউনূস সরকার। সেই জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ করে দেওয়া হয়েছে। গত ২৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি