কে বলল বামেরা ভিখারি, আয়ের নিরিখে পরাস্ত তৃণমূল

২০২০-’২১ অর্থবর্ষে অনুদান থেকে প্রাপ্ত আয়ের অঙ্কে তৃণমূলকে ছাপিয়ে গিয়েছে বামেদের দুই দল সিপিআই(এম) ও সিপিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় পরিবর্তন হয়েছে ২০১১ সালে। তার আগে ৩৪ বছর ধরে বাংলায় শাসন চালিয়ে গিয়েছে বামেরা। পরিবর্তনের ১০ বছরের মধ্যেই সেই বামেরাই কিন্তু বাংলার বিধানসভা থেকে ভ্যানিশ হয়ে গিয়েছেন। স্বাধীনতার পরে এই প্রথম বাংলার বিধানসভা বাম শূন্য। কিন্তু তার একছর বাদে দেখা যাচ্ছ এখনও বলে বলে তৃণমূলকে গোল দেওয়ার ক্ষমতা রাখে বামেরা। সম্প্রতি ২০২০-’২১ অর্থবর্ষে দেশের রাজনৈতিক দলগুলি কত টাকার অনুদান পেয়েছে, তার একটি রিপোর্ট প্রকাশ করেছে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’। তাতে দেখা গিয়েছে, সর্বমোট ৩,৭৫৩টি অনুদান এসেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে। যেখানে টাকার মোট অঙ্কের পরিমান ৫৯৩.৭৪ কোটি। সেখানেই দেখা যাচ্ছে অনুদান থেকে প্রাপ্ত আয়ের অঙ্কে তৃণমূলকে ছাপিয়ে গিয়েছে বামেদের দুই দল সিপিআই(এম) ও সিপিআই।

অনুদান থেকে প্রাপ্ত আয়ের নিরিখে দেশের মধ্যে সব থেকে বেশি এগিয়ে রয়েছে বিজেপি(BJP)। তাঁদের আয়ের পরিমাণ ৪৭৭.৫৪ কোটি টাকা। ৩,৭৫৩টি অনুদানের মধ্যে ২,২০৬টি অনুদানই ঢুকেছে বিজেপির পকেটে। আর ১২৫ বছরেরও বেশি সময়কার কংগ্রেস(INC) পেয়েছে ১,০৭৭টি অনুদান। তাতে তাঁদের প্রাপ্য হয়েছে ৭৪.৫২ কোটি টাকা। সেই জায়গায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ২৬টি অনুদান। টাকার অঙ্কে মাত্র ৪২ লক্ষ ৫০ হাজার টাকা। এবার যদি বামেদের দিকে তাকান তাহলে দেখবেন, ২০২০-’২১ অর্থবর্ষে সিপিআই(এম)(CPIM) ২২৬টি ও সিপিআই(CPI) ১২৪টি অনুদান পেয়েছে। টাকার অঙ্কে তার পরিমাণ যথাক্রমে ১২.৯০ কোটি ও ১.৪৯ কোটি টাকা। এখন তাই রাজ্য রাজনীতিতে প্রশ্ন ঘুরছে, সিপিএম নিজেদের সর্বহারার পার্টি বললেও তাদের অ্যাকাউন্টে জমা পড়েছে কয়েক কোটি কোটি টাকা। অথচ রাজ্যের শাসকদল তৃণমূলের(TMC) নানা খরচ নিয়ে বামেরা প্রশ্ন তুললেও তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি টাকারও কম অনুদান।  

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু