চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিপিএমের বাজি এবার যাদবপুরের প্রার্থী বিকাশ, তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে শূন্যতা কাটবে?‌

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই বিরোধীরা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিন্তু সেখানে মাস্টারস্ট্রোক দিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। গোটা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়ে চাপে ফেলে দিয়েছে বিরোধীদের। আর সিপিএম শাসকদলের প্রার্থী তালিকা দেখে এখন চিন্তায় পড়ে গিয়েছে। কারণ যে হেভিওয়েট প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস সেটার সঙ্গে এঁটে ওঠা কঠিন সেটা ভালই টের পাচ্ছেন আলিমুদ্দিনের নেতারা। যেখানে শরিকদল থেকে প্রার্থী হয়েছে সেখানের ভাবনা তারা তেমন করছে না বলেই সূত্রের খবর। তবে সিপিএমের এখন একমাত্র নজর হয়ে দাঁড়িয়েছে যাদবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে ঘিরে।

এদিকে যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বিশিষ্ট আইনজীবী হলেও রাজ্য সরকারকে বারবার চাপে ফেলতে গিয়ে নিজেই চাপে পড়ে গিয়েছেন। তার উপর বিধানসভা, লোকসভা এবং রাজ্যসভাতে শূন্য হয়েছে সিপিএম। রাজ্যসভার সদস্য ছিলেন বিকাশ। কিন্তু বিধায়ক সংখ্যা না থাকায় আর তিনি রাজ্যসভায় যেতে পারেননি। সিপিএমের কোনও উন্নয়ন প্রকল্প নেই। যা ভোটের বাজারে বাজিমাত করতে পারে। এখন শুধুই প্রতিশ্রুতি। তাই সিপিএমের ডিজিটাল টিম এখন জোর প্রচার করতে শুরু করেছে বিকাশরঞ্জন ভট্টাচার্য কে নিয়ে।

অন্যদিকে যাদবপুরে এখন আর আগের মতো সিপিএমের সংগঠন নেই। তার উপর বিকাশরঞ্জন ভট্টাচার্যকে লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী দেবব্রত মজুমদারের বিরুদ্ধে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সুজন চক্রবর্তীকে পরাজিত করেছিলেন দেবব্রত। এবারও দল তাঁর উপরই আস্থা রেখেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের জামানত জব্দ হয়। সুতরাং বিকাশরঞ্জন ভট্টাচার্যের কাছে এবার কঠিন লড়াই। সেখানে অনেকটা এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। একে স্থানীয় জনপ্রতিনিধি। তার উপর রাজ্য সরকারের একাধিক প্রকল্প সেখানে পৌঁছেছে।

তাছাড়া বিকাশরঞ্জন ভট্টাচার্যকে চাকরিখেকো বলেই প্রচার করা হয়েছিল। সেখানে রাজ্য সরকার চাকরি বাঁচিয়ে কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে। একাধিক সামাজিক প্রকল্পকে সামনে নিয়ে এসেছে। এমনকী বকেয়া মহার্ঘভাতা পর্যন্ত ঘোষণা করে দিয়েছে। যার নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে। তাই সবদিক থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। সুতরাং বিকাশরঞ্জন কি সিপিএমের শূন্যতা কাটাতে পারবে?‌ প্রশ্ন উঠতে শুরু করেছে। জবাবে সিপিএমের প্রার্থী বলছেন, ‘‌মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোন পক্ষে থাকবেন।’‌ যদিও তাঁর প্রচারে তেমন আত্মবিশ্বাস দেখা যাচ্ছে না। বিপরীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে শুরু করে দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ