চম্পাহাটি স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, চম্পাহাটি : চম্পাহাটি স্টেশনের কাছে রেলের লাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। এই দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চম্পাহাটি এলাকায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রেল লাইনের ধার দিয়ে যাওয়ার সময় কিছু পড়ে থাকতে দেখে। কাছে গিয়েছে এক প্রৌঢ়ের দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। স্থানীয় লোক না হওয়ায় তাঁকে কেউ চিনতে পারেনি। এরপরেই স্থানীয়রাই প্রথমে রেল স্টেশন মাস্টারকে খবর দেয়। স্টেশন মাস্টার ঘটনাস্থলে এসে দেখে সোনারপুর জিআরপিকে খবর দেয়। জিআরপি এসে দেহটি নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয়রাই জানিয়েছেন, মৃত ব্যক্তির পাশে কয়েকটি বিষের শিশি পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এলাকার মানুষ নন উনি। কোথায় বাড়ি নাম ঠিকানা কিছুই বলতে পারেনি স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে রেল লাইনের ধারেই প্রৌঢ়কে পড়ে থাকতে দেখা যায়। তার পাশে পড়ে ছিলে বিষের শিশিও। ওই প্রৌঢ়কে বিষ ঘটনাস্থলে খাওয়ানো হয়েছে, নাকি খুন করে এনে ফেলা হয়েছে জানার চেষ্টা করছে পুলিশ। আত্মহত্যা করেছেন কিনা তাও জানার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু মৃতদেহের সঙ্গে সুইসাইড নোট মেলেনি। ব্যস্ত রেললাইনের ধারে কিভাবে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে হতবাক সকলেই।

পুলিশের ধারণা, গভীর রাতেই এলাকায় এসেছিলেন ওই ব্যক্তি। তাঁর সঙ্গে ঘটনাস্থলে কেউ ছিলেন কিনা জানার চেষ্টা চলছে। রাতে স্টেশন সংলগ্ন বসবাসকারী মানুষদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ