কর্মী সমর্থকদের নিয়ে মুড়ি-মাছভাজায় ব্রেকফাস্ট সারলেন দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি : কর্মী সমর্থকদের নিয়ে খোশ মেজাজে মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার সকালে ভিন্ন রূপে দেখা গেল তাঁকে। কখনও জাল হাতে, আবার কখনও নৌকার দাঁড় হাতে দেখা গিয়েছে তাঁকে। প্রাতঃভ্রমণের পরে সল্টলেকে চা-চক্রে ভিন্ন মুডে ধরা দিলেন মন্ত্রী। 

শনিবার সল্টলেকে চা-চক্রে মন্ত্রী দিলীপ ঘোষকে সম্মান জানাতে হাজির হয়েছিলেন বহু মানুষ। ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে পঞ্চায়েতমন্ত্রীকে। এদিন জাল হাতে মাছ যেমন ধরেছেন, তেমন নৌকো চালিয়েছেন তিনি। জাল নিয়ে মাছ শিকার করার পরে, সেই মাছ ভাজা, মুড়ি ও ডাব খেয়ে ব্রেকফাস্ট সারলেন পঞ্চায়েতমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন বহু কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, এলাকার একাধিক জমি দখল হয়ে গিয়েছিল। সেই জমি ফিরে পেয়েছেন মালিকরা। তাঁদের সঙ্গে দেখা করতে মন্ত্রী গিয়েছিলেন।

এদিন মন্ত্রী জানিয়েছেন,  এই সকল ভেড়ি এক সময় দখল করে নেওয়া হয়েছিল। আমাদের লোকেরা সেই ভেরি এখন ফিরে পেয়েছেন। চাষ করতে পারছেন। সেই কারণেই ওদের সঙ্গে দেখা করছেন। ২০২১ সালে এই ভেরিগুলোতে মাছ ছাড়া হয়েছিল। তারপরেই সেগুলো দখল হয়ে যায়। নিজেদের ভেড়ি ফিরে পেয়ে খুশি হয়েছেন সকলেই। রাজ্যের পালাবদল হয়েছে। কয়েকদিন আগেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতরের দায়িত্ব নিয়েছেন দিলীপ ঘোষ। শনিবার মন্ত্রীকে কাছ থেকে এইভাবে পেয়ে খুশি অনেকেই। সাধারণ মানুষের সঙ্গেই শনিবার সকালটা কাটালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন প্রাতঃভ্রমণে গিয়ে আরজি কর প্রসঙ্গ থেকে চিংড়িঘাটা মেট্রোর কাজ  সহ একাধিক বিষয়ে পূর্বতন সরকারের ভুল নিয়ে কথা বলেছেন তিনি। 

শিকোহপুর ভূমি দুর্নীতি মামলায় জামিন পেলেন রবার্ট ভাদ্রা

মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সফরে যাচ্ছেন, বিধানসভা কেন্দ্র ছাড়ার পরও কেন ঝটিকা সফর?‌

চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে চলল বেধড়ক মার, চাঞ্চল্য বোলপুরে

শো-এর আগে বড় ধাক্কা, বাতিল হল কানিয়ে ওয়েস্টের প্রথম ভারত কনসার্ট

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় LIC-র দুর্দান্ত স্কিম, মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করে পান ১৯ লক্ষ টাকা

পুনের লিফটে মহিলাকে চড়-লাথি, স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বন্ধ করা হয়েছিল গীতাপাঠের আসর, নিজেই হস্তক্ষেপ করে চালু করলেন মুখ্যমন্ত্রী

ইজরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ৪৫ দিন

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

কর্মী সমর্থকদের নিয়ে মুড়ি-মাছভাজায় ব্রেকফাস্ট সারলেন দিলীপ ঘোষ

বিজেপি কর্মীকে খুনের চেষ্টা! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূল নেতা

অতিরিক্ত মদ্যপানের পর হ্যাংওভার? জেনে নিন নেশা কাটানোর সহজ উপায়