‘কান টানলেই মাথা আসবে’,টুলু মণ্ডলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভূমি দুর্নীতিতে টুলু মণ্ডলের নাম সামনে আসতেই তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, সরকারি জমি দখল, এক জমি একাধিক বার রেজিস্ট্রি এবং সেই জমিতে হোটেল-রিসর্ট তৈরির মতো একাধিক অনিয়মে টুলু মণ্ডলের নাম উঠে আসছে। তদন্ত যত এগোবে, ততই বড় চক্রের হদিস মিলবে বলেও দাবি করেন তিনি।

দিলীপের অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে ভূমি ও ভূমি রাজস্ব দফতর ছিল দুর্নীতির আঁতুড়ঘর। বিএলআরও অফিসকে নিশানা করে তিনি বলেন, একই জমি একাধিক বার রেজিস্ট্রি হয়েছে। সরকারি জমি দখল করে সেখানে হোটেল ও রিসর্ট গড়ে তোলা হয়েছে। তাঁর দাবি, এই সমস্ত অনিয়মের সঙ্গে টুলু মণ্ডলের নাম উঠে আসছে। একই সঙ্গে তাঁর অভিযোগ, এই ব্যবস্থার সুবিধাভোগী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ প্রকাশ্যে আনেননি দিলীপ। বারিক বিশ্বাসের নাম সামনে আসা প্রসঙ্গেও সরব হন বিজেপি নেতা। তাঁর দাবি, গোটা ঘটনায় একটি বড় চক্র কাজ করেছে। দিলীপের কথায়, ‘এক জায়গায় হাত পড়েছে। এবার কান টানলে মাথা আসবে। সব রাস্তা শেষ পর্যন্ত কালীঘাটেই গিয়ে পৌঁছবে।’ অনুব্রত মণ্ডলের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জেলায় জেলায় একাধিক ‘হ্যান্ডলার’ তৈরি করা হয়েছিল, যাঁরা টাকা তুলে উপরে পাঠাতেন। সরকার পরিবর্তনের পরই পুলিশ সক্রিয় হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উপর হামলার ষড়যন্ত্র! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

মদন মিত্রের মন্তব্যেরও জবাব দেন দিলীপ। তাঁর অভিযোগ, নিউ টাউনের একটি হোটেল বেআইনি ভাবে দখল করে রাখা হয়েছে। সেই ঘটনায়ও পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।এ ছাড়া তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে ফেরার সম্ভাবনা নিয়ে দিলীপ বলেন, সরকার চাইলে তাঁর ফেরায় কোনও বাধা থাকার কথা নয়। ৩ অক্টোবরের ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ প্রসঙ্গে তিনি জানান, এখনও আমন্ত্রণ পাননি। তবে আমন্ত্রণ পেলে অবশ্যই উপস্থিত থাকবেন। একই সঙ্গে অতীতে মেসিকে এনে বাংলার ফুটবলকে ‘কলঙ্কিত’ করা হয়েছিল বলেও মন্তব্য করেন বিজেপি নেতা।

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক