মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ষড়যন্ত্র! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি হামিম মণ্ডল। জম্মু ও কাশ্মীরের নিষিদ্ধ সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে ধৃতের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক বেশ কিছুদিন ধরেই কষছিল সে। শুভেন্দু অধিকারীর কনভয়ের ডিটেলস, বিভিন্ন কর্মসূচির তথ্য ছিল ধৃতের কাছে। এমনকি শুভেন্দু অধিকারীর সফরের খুঁটিনাটিও ছিল তার কাছে। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের রেনেসাঁ হাউসিং-এ গতকাল, বৃহস্পতিবার রাতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের এসটিএফ। সেখান থেকেই হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ, শুক্রবার কলকাতায় আনা হচ্ছে।

বর্ধমানের রেনেসাঁ হাউসিং-এ দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিল ধৃত জঙ্গি। এমনটাই দাবি তদন্তকারী আধিকারিকদের। বেশ কিছুদিন আগেই তার কার্যকলাপে সন্দেহ হয় পুলিশের। সেই থেকে হামিদের উপর নজর রাখছিল পুলিশ। তার জঙ্গি যোগের একাধিক প্রমাণ পাওয়া যায়। তারপরেই গতকাল, বৃহস্পতিবার রাতে বর্ধমানের রেনেসাঁ হাউসিং-এ তল্লাশি চালায় রাজ্য পুলিশের এসটিএফের আধিকারিকরা। সেই আবাসনের একটি ঘর থেকেই হামিদকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এদিন ধৃতকে বর্ধমান আদালতে তোলা হবে। সূত্রের খবর, ধৃতের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড ও ভোটার কার্ড পাওয়া গিয়েছে। সূত্র মারফত জানা যায়, হামিম মণ্ডলের পাক যোগ রয়েছে। জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য সে।

আরও পডুন: ‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

এদিকে বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে জঙ্গি গ্রেফতার হওয়ায় আতঙ্কিত আবাসিকরা। বর্ধমানের অন্যতম বিলাসবহুল আবাসনের মধ্যে পড়ে রেনেসাঁ হাউসিং। সেখানেই মাসের পর মাস একটি ফ্ল্যাটে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল হামিম মণ্ডল। সেই ঘটনায় রীতিমতো আতঙ্কে আবাসিকরা। যদিও এই জইশ জঙ্গির গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি পুলিশ। সূত্রের খবর, ধৃত জঙ্গি এর আগে নিউটাউনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর