‘আসন সমঝোতা নিয়ে আলোচনা ইতিবাচক’, আলিমুদ্দিনে বৈঠক শেষে জানালেন নওশাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা ভোট, সব রাজনৈতিক দল তাদের শক্তি নিয়ে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিককালে সিপিএম তাদের শূন্য গেরো থেকে বেড়ানো চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই কারণের জন্য কখনো কংগ্রেস, কখনো জনতা উনাইটেড দল বা আই এসএফ সকলের দ্বারস্থ হচ্ছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আর তাই বঙ্গ বিধানসভা নির্বাচনে আইএসএফের সঙ্গেই জোট করে ময়দানে নামছেন আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা। বামেদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন নওশাদ সিদ্দিকী। তবে বেশ কয়েকটি আসন নিয়ে সমস্যা রয়েছে। আর তা মেটাতে বুধবার ফের বৈঠক হবে বলে জানিয়েছেন আইএসএফ প্রধান তথা ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী।

এর আগে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে দীর্ঘ টালবাহানা হয় সিপিএম এর। পরবর্তীতে কংগ্রেস তাদের সঙ্গে জোটে না গিয়ে একক লড়াই করার বার্তা দেয় কংগ্রেস হাই কম্যান্ড। এরপরই বামফ্রন্ট এর সরিকদল গুলো তাদের আসন সংখ্যা বাড়ানোর জন্য বৈঠকে বসেন। কিন্তু সিপিএম এর সঙ্গে মতানৈককে জড়িয়ে মিটিং ছেড়ে বেরিয়ে যায় ফরওয়ার্ড ব্লক। সিপিআই তাদের তরফ থেকেও বেশ কিছু জায়গায় আরো সিটের দাবি জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান কে চিঠিও দেয়। কিন্তু অবশেষে আই এস এফ এর সঙ্গে জোট নিয়ে অনেকটাই সমঝোতা হয়েছে বলেই নওশাদ সিদ্দিকী আলিমুদ্দিনের মিটিং থেকে বেরিয়ে স্পষ্টত জানান।

জোট নিয়ে আশাবাদী আইএইএফ। যদিও বামেদের এখন প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে শরিকি মতবিরোধ। ঘরে-বাইরে তোপের মুখে হুমায়ুন কবীর এখন আলিমুদ্দিনের কাছে ‘ক্লোজড চ্যাপটার’! কংগ্রেসও জানিয়ে দিয়েছে, জোটে সিপিএমের সঙ্গে তারা নেই। হুমায়ুন ও কংগ্রেসের হাত ধরতে গিয়ে ব‌্যর্থ হয়ে সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম এখন অকূল পড়েছেন আইএসএফ এর সঙ্গে । এই প্রেক্ষাপটে আইএসএফই ভরসা ছিল বামেদের কাছে। এই প্রেক্ষাপটে আজ মঙ্গলবার বিমান বসু, মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকে বসেন নওসাদ সিদ্দিকি। যেখানে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেও আসন নিয়ে চলছে দর কষাকষি।  

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি