কুয়াশার দাপটে কাবু কলকাতা-সহ জেলা, ব্যাহত বিমান ও ট্রেন চলাচল

বাবুঘাটে পুণ্যার্থীরা ঘন কুয়াশার মধ্যেই শীত উপেক্ষা করে গঙ্গাস্নান সারেন। গঙ্গাস্নানের পর অনেকেই সেখানে উপস্থিত সাধু সন্ন্যাসীদের পূজা অর্চনা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার পৌষ সংক্রান্তির সকাল থেকে কলকাতা সহ হাওড়া শহর ঘন কুয়াশা চাদরে ঢেকে গেছে। গোটা জেলাতে এর ফলে রেল ও সড়কপথে যান চলাচলের স্বাভাবিকভাবে গতি থমকে গেছে। যার ফলে ধীর গতিতে চলছে রেল ও যান চলাচল। সকাল ন’ টা বেজে গেলও রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে কুয়াশার দরুন খুব সাবধানে বিমান ওঠা নামানো করা হচ্ছে রানওয়ে থেকে।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে। তবে কুয়াশার দাপট এবং শীতের কামড়কে উপেক্ষা করে সোমবার ও সংক্রান্তিতে গঙ্গার ঘাট গুলিতে ভোর থেকে ছিল নজর কাড়া ভিড়। বাবুঘাটে পুণ্যার্থীরা ঘন কুয়াশার মধ্যেই শীত উপেক্ষা করে গঙ্গাস্নান সারেন। গঙ্গাস্নানের পর অনেকেই সেখানে উপস্থিত সাধু সন্ন্যাসীদের পূজা অর্চনা করেন। গঙ্গাসাগরের পাশাপাশি কলকাতার বাবুঘাটেও মকর সংক্রান্তিতে গঙ্গাস্নান পর্ব চলে কাক ভোর থেকে। এদিকে শুধু কলকাতা শহর বা হাওড়া নয় জেলায় জেলায় ও ভোররাত থেকে কুয়াশার দাপট বেড়েছে।

জাতীয় সড়ক গুলিতে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরের রানওয়েতে দৃশ্যমানতা আড়াইশো মিটারের নিচে নেমে গিয়েছে। তাই কলকাতা থেকে যে বিমানগুলি সকালের দিকে ওড়ার কথা ছিল তার মধ্যে অনেকগুলি কলকাতা বিমানবন্দরের রানওয়েতে আটকে রয়েছে। কলকাতার পাশাপাশি দিল্লিতেও গোটা রাজধানী শহর কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। দৃশ্যমানতা শূন্যতে গিয়ে দাঁড়িয়েছে। দিল্লির তাপমাত্রা তিন ডিগ্রির ঘরে পৌঁছেছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে সকাল ১১ টার পর থেকে ধীরে ধীরে এই কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা আছে।

‘ছয় বছর জেল খেটেও মারাঠি শিখতে পারিনি’, সঞ্জয় দত্তের মন্তব্য নিয়ে হাসাহাসি, বিপাকে অভিনেতা

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল