৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

রাজ্যের দাবি, কেন্দ্রের নিয়ম অনুযায়ী চাকরি পাওয়ার এক বছরের মধ্যে সকলেই প্রশিক্ষণ নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে চাকরি গিয়েছিল ২০১৬ সালের প্যানেলের প্রায় ৩২ হাজার জনের। সেই রায়ের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়য়ের রায় ছিল, চাকরি বাতিল হওয়া ওই ৩২ হাজার জন যেই যেই প্রাথমিক স্কুলে পড়াতেন সেই সেই সব স্কুলেই পড়াতে পারবেন। তবে বেতন পাবেন পার্শ্বশিক্ষকদের মতো। ওই সব স্থানে নতুন করে নিয়োগ করতে হবে আগামী ৩ মাসের মধ্যে। ছাড় দেওয়া হয়েছিল বয়ঃসীমাতেও। সেই রায়কেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল পর্ষদ। দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারাও। 

পর্ষদের চ্যালেঞ্জ করা সেই মামলার শুনানি ছিল শুক্রবার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ থাকবে। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায় অনুযায়ী, আগামী ৩ মাসের মধ্যে নিয়োগ করতে হবে। 

উল্লেখ্য, ৩২ হাজার জন প্রশিক্ষণহীন বলে অভিযোগ। রাজ্যের দাবি, কেন্দ্রের নিয়ম অনুযায়ী চাকরি পাওয়ার এক বছরের মধ্যে সকলেই প্রশিক্ষণ নিয়েছেন। সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত। 

কেরিয়ারের বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে অভিষেকের পথে টাইগার শ্রফ

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি