পরীক্ষা শেষ, জেনে নিন কোন বিভাগে কত জন শিক্ষক নিয়োগ করবে এসএসসি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ৯ বছর পর রাজ্যে হল এসএসসি। নির্বিঘ্নেই হল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। নবম দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল ৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশে শুধু যোগ্য চাকরিহারা এবং নতুন পরীক্ষার্থীরা এবার পরীক্ষা দিলেন। ৯০ মিনিট ধরে চলে পরীক্ষা। ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হয়। ভিনরাজ্যের পরীক্ষার্থীরাও পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার্থীরা জানিয়েছেন প্রশ্ন সহজ আসায় পরীক্ষা ভাল হয়েছে। এবারের নিয়োগ দুর্নীতিমুক্তভাবে হবে বলেই আশাবাদী নতুন পরীক্ষার্থীরা। আগামী ১৪ সেপ্টেম্বর হবে একাদশ দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষা। ওই দিনও পরীক্ষায় বসবেন ২ লক্ষ ৪৬ হাজার প্রার্থী। পরীক্ষা তো দিলেন, জানেন কি নবম-দশমে কতজন শিক্ষক নিয়োগ হতে চলেছে?

স্কুল সার্ভিস থেকে প্রাপ্ত তথ্য বলছে নবম-দশমে মোট ২৩,২১২ সহকারী শিক্ষক নেওয়া হবে। এর মধ্যে বাংলায় শিক্ষক নেওয়া হবে ৩০২৪ জন। ইংরাজির জন্য শূন্যপদ রয়েছে ৩৩৩৬টি। অঙ্কে নেওয়া হবে ৩৯২২ জন শিক্ষক। ইতিহাসে নেওয়া হবে ২১৪৯ জন শিক্ষক। ভূগোলে নেওয়া হবে ১৮৪০ জন শিক্ষক। জীবন বিজ্ঞানে নেওয়া হবে ৩৯১১ জন শিক্ষক। ভৌত বিজ্ঞানে নেওয়া হবে ৪৩৫২ জন শিক্ষক। পাশাপাশি হিন্দিতে নেওয়া হবে ৪৭১ জন শিক্ষক। উর্দুতে নেওয়া হবে ১৮৪ জন শিক্ষক। নেপালিতে ১৭ জন। তেলেগুতে নেওয়া হবে ৬ শিক্ষক।

স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে পরীক্ষার পর প্রথমে ওএমআর শিট চেক করা হবে। তারপরই অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার বিচারে প্রাপ্ত নম্বর যুক্ত হবে ওএমআর থেকে প্রাপ্ত নম্বরের সঙ্গে। এখানেই শেষ নয়। এরপর মৌখিক পরীক্ষা নম্বর দেওয়া হবে। তারপর হবে লেকচার ডেমনস্ট্রেশন। তার ভিত্তিতে দেওয়া হবে নম্বর। এবার জানা যাক খাতা দেখবেন কারা? সূত্র মারফত খবর, মূল পরীক্ষার পরে বাছাই করা লিস্ট খতিয়ে দেখবে এসএসসি-র আঞ্চলিক অফিসগুলি। আঞ্চলিক অফিসের রিপোর্টের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট বানাবে এসএসসি।

রাজ্যের মোট ৬৩৬ টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলেছে পরীক্ষা। সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে চলে আসতে বলা হয়েছিল। কলকাতায় ৪১ টি কেন্দ্রে হয়েছে পরীক্ষা। এই সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পরীক্ষা কেন্দ্রগুলোকে। নির্বাচন স্বচ্ছ করার জন্য প্রস্তুত ছিল প্রশাসন। প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকদের পরীক্ষা পরিচালনার দায়িত্বভার দেওয়া হয়েছিল।

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের