Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বিরল অস্ত্রোপচার করে তাক লাগিয়ে দিল কলকাতার এক বেসরকারি হাসপাতাল। অসাবধানতাবশত সোনার নাকছাবির একটা অংশ ঢুকে গিয়েছিল ফুসফুসের মধ্যে। কিন্তু প্রথমদিকে টের পাননি ৩৫ বছর বয়সি বর্ষা সাহু। পরে শারীরিক পরীক্ষা নিরিক্ষা করার পর বিষয়টি স্পষ্ট হয়। শেষ পর্যন্ত চিকিৎসরা অস্ত্রোপচার করে নাকছাবির ওই অংশটিকে বের করতে সক্ষম হয়েছেন। বর্তমানে সুস্থই আছেন বর্ষা।

১৬-১৭ বছর আগেই বর্ষার বিয়ে হয়ে যায়। তখন থেকেই সোনার নাকছাবিটি পড়ে থাকতেন বর্ষা। একটা সময়ে অসাবধানতাবশত নাকছাবিটির স্ক্রু শরীরের মধ্যে ঢুকে যায়। প্রথমে বর্ষার পরিবারের লোকেরা ভেবেছিল, স্ক্রুটি হয়ত পাকস্থলীতে চলে গিয়েছে। তাই প্রথমদিকে তাঁরা আর গুরুত্ব দেননি। কিন্তু বেশ কয়েকদিন পর থেকে বর্ষার শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। চিকিৎসক প্রথমে তাঁকে নিউমোনিয়া হয়েছে ভেবে ওষুধ দেন। কিন্তু সেই ওষুধে কাজ দেয়নি। উল্টে সমস্যা বাড়তেই থাকে। এরপর তাঁকে বুকে এক্স রে ও সিটি স্ক্যান করা হয়। সেখানেই ধরা পড়ে ফুসফুসের ডান দিকে খুব ছোট একটি জিনিস আটকে রয়েছে। এরপরে বোঝা যায়, নাকছাবির স্ক্রুটিই আটকে রয়েছে সেখানে।

এরপরই চিকিৎসক দেবরাজ জ্যাশের তত্বাবধানে নাকছাবির অংশটিকে ফুসফুস থেকে বের করার উদ্যোগ নেওয়া হয়। তবে বিষয়টি যে খুব সোজা ছিল না, সেই প্রসঙ্গে বলতে গিয়ে চিকিৎসক জ্যাশ জানান, ‘সাধারণত এই ধরনের ঘটনা শিশু কিংবা ৮০ বছরের বেশি বয়সিদের হয়ে থাকে। সুপারি কিংবা শুকনো ফলের টুকরো ফুসফুসে আটকে বিপত্তি দেখা দেয়। তবে এত কম বয়সি একজনের ফুসফুসে যে স্ক্রু ঢুকে যাবে, সেটা খুব একটা দেখা যায় না।‘ একইসঙ্গে তিনি জানান, ‘নাকছাবির ওই স্ক্রুটিকে বের করতে যে খুব সাবধানতা অবলম্বন করতে হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কারণ, খুব সরু জায়গা দিয়ে সেটিকে বের করতে হয়েছিল। একটু যদি ভুল হত তাহলে স্ক্রুয়ের ধারালো অংশ লেগে রক্তপাত হতে পারত। কিন্তু তা হয়নি। সফলভাবে অস্ত্রোপচার সম্ভব হয়েছে।‘

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের