গার্ডেনরিচে ঝুপড়ির উপরে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, চলছে উদ্ধারকার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতায় ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। রবিবার রাত বারোটা নাগাদ গার্ডেনরিচের ফতেহপুর ব্যানার্জি পাড়া লেনে সংলগ্ন ঝুপড়ির উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। ইতিমধ্যেই ধ্বংসস্তুপ সরিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। যুদ্ধকালীন ত‍ৎপরতায় চলছে উদ্ধারকার্য। কিন্তু অন্ধকার থাকায় উদ্ধারকার্য চালাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচে যেখানে নির্মীয়মাণ বহুতলটি ভেঙে পড়েছে সেটি কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ওই নির্মীয়মাণ বহুতলটির পাশেই একাধিক ঝুপড়ি ছিল। এদিন আচমকাই বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন, নির্মীয়মাণ বহুতলটির কংক্রিট, চাঙর হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। আতঙ্কে অনেকেই ঝুপড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু চোখের নিমিষেই ঝুপড়ির বেশ কয়েকটি ঘর মাটিতে মিশে যায়। যখন দুর্ঘটনাটি ঘটেছিল, তখন অনেকেই গভীর ঘুমে ছিলেন। ফলে পালাতে পারেননি। প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকার্যে হাত লাগান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ছুটে এসে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ঝুপড়ির উপরে বহুতলটি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন। বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাতের অন্ধকারে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, রাত ১টা ১৫ মিনিট পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের