তীব্র গরমের কারণে পুলিশকর্মীদের রোটেশন পদ্ধতিতে ডিউটি বণ্টনের প্রস্তাব

তীব্র গরমে রাজ্যের পুলিশকর্মীদের স্বাস্থ্যের কথা ভেবে রোটেশন পদ্ধতিতে ডিউটি বণ্টনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। আশাবাদী পুলিশকর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রখর গরম আর চড়া রোদ্দুরের মধ্যে ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন বাংলার(Bengal) পুলিশ কর্মীরা(Police Personals)। অনেকেই হিট স্ট্রোকে(Heat Stroke) আক্রান্ত হচ্ছেন। তার মাঝেই আবার শারীরিকভাবে ‘ফিট’ না থাকা সত্ত্বেও কোনও কোনও পুলিশকর্মী বাধ্য হচ্ছেন এক জেলা থেকে অন্য জেলায় ডিউটি করতে যেতে। তাঁদের স্বাস্থ্যের কথা ভেবে এবার রোটেশন পদ্ধতিতে(Rotation System) ডিউটি বণ্টনের জন্য West Bengal Police State Welfare Committee’র তরফে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে(Nabanna)। সেখানে পরপর দু’টি ধাপে একই পুলিশকর্মীকে ডিউটি না দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কীভাবে এই প্রস্তাব কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।

জানা গিয়েছে, এখন রাজ্যের পুলিশ কর্মীদের একেবারে ভোর থেকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রিও পেরিয়ে গিয়েছে। এই অস্বস্তিকর অবস্থার মধ্যে ডিউটি করছেন পুলিশকর্মীরা। কোথাও দু’দণ্ড বসা তো দূরের কথা, বেশিরভাগ সময় মাথার ওপর গনগনে সূর্য নিয়েই ডিউটি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। এর ফলশ্রুতিতে ঘটে যাচ্ছে হিট স্ট্রোক, অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা। মাথা ঘুরে পড়ে যাচ্ছেন অনেকে। কেউ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাঁর চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করতে হচ্ছে সংশ্লিষ্ট পুলিশকর্তাদের। পাশাপাশি, এক জেলা থেকে অন্য জেলায় যেতেও রীতিমতো ধকল পোহাতে হচ্ছে তাঁদের। গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে, ভোটের ডিউটি। ভোটকেন্দ্রে বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী থাকলেও এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের লাইন দেখভাল করতে হচ্ছে রাজ্য পুলিশকেই। ধাপে ধাপে যেসব জেলায় নির্বাচন হচ্ছে, সেখানে গোলমাল এড়াতে অন্যান্য জেলা থেকে পুলিশকর্মীদের নিয়ে আসা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সভা-সমাবেশেও ডিউটি করতে হচ্ছে রাজ্য পুলিশকে।

এখনও পর্যন্ত রাজ্যে মাত্র ৬টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে দুই পর্বে। বাকি আছে আরও ৩৬টি লোকসভা কেন্দ্রে, যা আরও ৫টি পর্বে, ভোটগ্রহণ করা হবে। কিন্তু প্রথম দুই পর্বের ভোটগ্রহণের মধ্যেই নিচুতলার পুলিশকর্মীদের হাল কার্যত বেহাল। এই অবস্থায় বাকি ভোট প্রক্রিয়ার মধ্যে আরও কী হতে পারে সেটা ভেবেই চিন্তিত রাজ্যে পুলিশ আধিকারিকেরা। তাঁদের ধারনা দ্রুত কিছু না করলে রাজ্যের পুলিশকর্মীদের মধ্যে অসুস্থ হয়ে পড়ার সংখ্যাও বাড়বে। এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে। এসব সমস্যার কথা মাথায় রেখেই রাজ্য পুলিশের Welfare Committee’র তরফে এডিজি (আইনশৃঙ্খলা)-কে চিঠি দেওয়া হয়েছে। বলা হয়েছে, রোটেশন পদ্ধতিতে ডিউটি হলে পুলিশকর্মীদের ওপর বাড়তি চাপ পড়বে না। তাঁরা কিছুটা বিশ্রামও পাবেন। তরতাজা হয়েই তাঁরা পরবর্তী ডিউটিতে যোগ দিতে পারবেন। নবান্ন সূত্রে খবর, এই প্রস্তাব কীভাবে বাস্তবায়িত করা যায়, তার জন্য আলোচনা শুরু হয়েছে।

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী