পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই দুর্গাপুজো। চারিদিকে শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোড়। পাশপাশি পাড়ার ক্লাবগুলিতেও শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দুর্গাপুজো এগিয়ে আসতেই এবার নজরে চাঁদা আদায়ের অভিযোগ। পুজোর নামে কোনওরকম জোরজবরদস্তি বা হয়রানি হলে দ্রুত পুলিশের কাছে জানানোর ব্যবস্থা রাখা হচ্ছে। এবার কলকাতা পুলিশের তরফে সাধারণ মানুষদের অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর চালু করা হল। ফোনের পাশাপাশি মেসেজের মাধ্যমেও অভিযোগ জানানোর সুযোগ থাকছে বলে জানা যাচ্ছে। কলকাতা পুলিশের ওয়েবসাইটে ১০৯০ নম্বরটি পুলিশের কাছে তথ্য জানানোর জন্য এবং ১০০ ও ১১২ জরুরি পরিষেবার নম্বর হিসেবে উল্লেখ রয়েছে।

পুজোর মরশুমে চাঁদা নিয়ে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই বিষয়টিতেই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। কোথাও জোর করে টাকা চাওয়া, হুমকি বা অশান্তির পরিস্থিতি তৈরি হলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। ফলে পুজোর আগে থেকেই এই বিষয়টি নিয়ে নজরদারি বাড়ানোর প্রস্তুতি শুরু হয়েছে। এর পাশাপাশি দুর্গাপুজোকে ঘিরে রাজ্য সরকারের তরফে একাধিক বড় কর্মসূচির পরিকল্পনা রয়েছে। ৭ সেপ্টেম্বরের দুর্গাপুজো সমন্বয় বৈঠকে মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, ড্রোন শো, রোড শো এবং বিভিন্ন জেলায় সাংস্কৃতিক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন: ‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

কলকাতায় মহালয়াকে কেন্দ্র করে বড় আকারের অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে। ইডেন গার্ডেন্সে মেগা অনুষ্ঠানের পাশাপাশি প্রায় ৩,০০০ ড্রোনের সমন্বয়ে বিশেষ শো করার পরিকল্পনা রয়েছে। দেবী দুর্গার অবয়ব ফুটিয়ে তোলার পাশাপাশি পুজোর আবহকে কেন্দ্র করে একাধিক সাংস্কৃতিক পরিবেশনা রাখার পরিকল্পনা হয়েছে। এই সাংস্কৃতিক আয়োজন শুধু কলকাতায় সীমাবদ্ধ থাকছে না। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক সফর। নাম দেওয়া হয়েছে ‘ট্রিবিউট টু মা’ টুর। এই কর্মসূচিতে বাংলার লোকসংস্কৃতি, গান এবং দুর্গাপুজোর ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বহরমপুরে দু’দিন করে মোট ১০ দিনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথা জানা গিয়েছে।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ