‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইভোল্টেজ নন্দীগ্রাম। তবে যতটা না রাজনৈতিক ময়দানে সেই উত্তেজনা দেখা যাচ্ছে, তার থেকে বেশি লড়াই চলছে আদালতে। কারণ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ১৯ বছরের পুরনো মামলায় গ্রেফতার করে পুলিশ। শুধুই ১৯ বছরের পুরনো খুনের মামলা নয়, অস্ত্র আইনেও গ্রেফতার করা হয়েছিল কংগ্রেস প্রার্থীকে। গ্রেফতারির পর হলদিয়া ও কাঁথি আদালতের নির্দেশে এখন জেল হেফাজতে রয়েছেন মিলন প্রধান। এবার তাঁর জামিন সংক্রান্ত মামলায় বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আজ, বৃহস্পতিবার বিচারপতি বলেন, ‘মিলন প্রধানকে নির্বাচনের লড়তে দিন। আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি। নির্বাচনে অংশ নিক, বাকিটা মামলার ভাগ্যের উপর নির্ভর করবে।’ এদিন প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামিকাল শুক্রবার বিকাল চারটেয় ফের কংগ্রেস প্রার্থীর জামিন মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে।

আরও পডুন: পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণের পর কিছুটা স্বস্তি পেয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। ১৯ বছরের পুরনো মামলাগুলি আগের সরকার খারিজ অর্থাৎ তৃণমূল আমলে খারিজ করে দেওয়া হয়েছিল। যদিও বিজেপি সরকার এসে সেই পুরনো মামলাগুলি ফের খোলে। যার ফলে গত শুক্রবার চণ্ডীপুরের হোটেল থেকে গ্রেফতার হোন মিলন প্রধান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে হলদিয়া মহকুমা ও কাঁথি দুই আদালতে পেশ করেছিলেন তদন্তকারীরা। তার ভিত্তিতেই একটি মামলায় আগামী ৩ অক্টোবর ও অপরটিতে ৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ রয়েছে মিলনের উপর। সেই মামলাগুলিতেই জামিন চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। সেই মামলার শুনানিতেই এদিন ওই বিশেষ পর্যবেক্ষণ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে বাকি পাঁচ মামলায় কোনও পদক্ষেপ করা হবে না। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য। ফলে ওই পাঁচ মামলায় রক্ষাকবচেরও প্রয়োজন নেই। এদিনের জামিন মামলা প্রসঙ্গে কংগ্রেস প্রার্থীর আইনজীবী ঋতেশ পাণ্ডে বলেন, ‘আমাদের বক্তব্য ছিল, ৫ টা যে মামলা, যার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা বাদে আর যেন কোনও মামলাতেই তাঁকে হেনস্থা না করা হয়। কালকে জানতে পারি, খেজুরি থানার একটি মামলায় নতুন করে আরও একটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আজ সকাল সাড়ে দশটায় এই মামলার শুনানি ছিল।’ তিনি বলেন, ‘বিচারপতি রাজ্যকে স্পষ্ট করে দেয়, নতুন করে মামলায় মিলন প্রধানকে গ্রেফতারি দেখানো যাবে না। রাজ্যের তরফ থেকে বলা হচ্ছিল, এই মামলায় আগে থেকেই নাকি ওনাকে গ্রেফতার করা হয়েছিল। তারপর জানতে পারি, রাজ্য ডিভিশন বেঞ্চে গিয়েছে। নন্দীগ্রাম থানার মামলায়, যেটায় আসলে গ্রেফতার হয়েছেন, তাতে আমরা চারটে বেল পিটিশন করেছিলাম। বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন, অন্তবর্তী জামিন মঞ্জুর করছেন।’

ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক