বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব ইস্টবেঙ্গল, অবিলম্বে নিধন যজ্ঞ বন্ধের দাবি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অশান্ত  বাংলাদেশ। সেখানে প্রতিনিয়ত হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর চলছে অত্যাচার। আর তা নিয়েই ক্ষোভের ফেটে পড়েছে এপার বাংলার মানুষ । এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলল কলকাতা ময়দানের জনপ্রিয় ক্লাব ইষ্টবেঙ্গল। বলা বাহুল্য, লাল-হলুদের অধিকাংশ সমর্থকের ‘শিকড়’ ওপার বাংলায়। আর তাই বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে সোমবার  বিজ্ঞপ্তি প্রকাশ করল ইষ্টবেঙ্গল কর্মকর্তারা ।

সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই ধরনের ব্যাপক নিপীড়ন বন্ধ হওয়া দরকার। আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে তারা যেন দয়া করে এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ওপারে আমাদের মা, বোন ও ভাইদের বাঁচাতে এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান।  আমাদের অনেক সমর্থকের পরিবার আত্মীয়জন দেশভাগের আগে এবং পরবর্তী সময়ে ৬০ বা ৭০ দশকের শেষের দিকে  এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন। আমরা তাদের থেকে প্রচুর ফোন এবং ইমেইল পাচ্ছি।  তার আমাদেরকে এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন। এমনকি আমাদের সমর্থকরা যারা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন তারও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।‘

 অন্যদিকে এদিন সাংবাদিক সম্মেলন করে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত (নীতু) সরকার বলেন, ‘প্রয়োজন হলে আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দেব। একটা বিষয় পরিষ্কার করতে চাই, কেউ বিপদে পড়লে পাশে থাকাটাও বড় ব্যাপার। ‘ তবে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে এখনই ইষ্টবেঙ্গল রাজপথে নামবে কিনা তা এখন জানা যায়নি ।

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

কোটি টাকার ঋণ পরিশোধ করতে ‘বি গ্রেড’ ছবিতে অভিনয়, অতীত নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও