শিয়ালদা থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর মিলল দমকলের ছাড়পত্র

মনে করা হচ্ছে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়েই শিয়ালদা স্টেশন থেকে সেক্টর ফাইভ অবধি মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা, এখন যা মেলে ফুলবাগান থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে এসে গেল দমকলের ছাড়পত্র। আর তার জেরেই এবার শিয়ালদা(Sealdha) থেকেই সেক্টর ফাইভ(Sector Five) অবধি দৌড় শুরু করতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো(East West Metro)। মনে করা হচ্ছে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়েই শিয়ালদা স্টেশন থেকে সেক্টর ফাইভ অবধি মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা, এখন যা মেলে ফুলবাগান(Phoolbagan) থেকে। শিয়ালদা থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হয়ে গেলে কার্যত এক ধাক্কায় অনেকতাই যাত্রীসংখ্যা বেড়ে যাবে এই মেট্রো প্রকল্পে। সূত্রে জানা গিয়েছে দমকলের তরফে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনে যে ছাড়পত্র(Fire and Safety) দেওয়া হয়েছে সেখানে ৯টি শর্ত আরোপ করা হয়েছে। ওই সব শর্তের মধ্যে অন্যতম হল শিয়ালদা স্টেশন চত্বরে প্রয়োজনে দমকলের ইঞ্জিন ঢোকার রাস্তা রাখার জন্য কোনও পার্কিং প্লেস রাখা যাবে না। 

সূত্রে জানা গিয়েছে, দমকল যে সব শর্ত আরোপ করেছে তার মধ্যে শিয়ালদা স্টেশনের মূল প্রবেশপথ সংলগ্ন এলাকায় পার্কিং প্লেস না রাখার মতো বিষয়টি যেমন রাখা হয়েছে তেমনি নতুন মেট্রো স্টেশনের সাজসজ্জার ক্ষেত্রে যতটা সম্ভব দাহ্য পদার্থ না দিয়ে সাজসজ্জা বা ফলস সিলিংয়ের বিষয়টি সম্পাদন করতে বলা হয়েছে। সেই সঙ্গে স্টেশনে যে সব কর্মী ও আধিকারিক যারা থাকবেন তাঁদের প্রত্যেকের অগ্নিনির্বাপণের প্রাথমিক প্রশিক্ষণ নেওয়াও বাধ্যতামূলক করতে বলা হয়েছে দমকলের তরফে। একই সঙ্গে হিন্দি, ইংরেজি ও স্থানীয় ভাষায় স্টেশনজুড়ে ডিসপ্লে দিতে বলা হয়েছে যাতে স্টেশনের ভিতরে থাকা যাত্রীরা ধূমপান না করেন ও প্রয়োজনে দ্রুত তাঁরা যাতে বেড়িয়ে আসার রাস্তা খুঁজে পান তার ব্যবস্থা রাখতে হবে। এই সব শর্ত মেনে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা শিয়ালদা থেকে চালু করার ছাড়পত্র দমকল থেকে দিয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে পার্কিং প্লেস ছাড়া বড় কোনও সমস্যা সামনে আসবে না এই সব শর্ত মেনে চলতে।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও