লেক গার্ডেন্সে গ্যাসের গুদামে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের, বারুইপুরে গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরজুড়ে রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সঙ্কটের আবহে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে শুক্রবার দুপুরে গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে হানা দেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের(Enforcement Branch) আধিকারিকরা। ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথা বলে সিলিন্ডারের স্টক মেলাতে রেজিস্টার চেক করেন পুলিশ আধিকারিকরা। একইসঙ্গে, গ্রাহকদের সঙ্গেও কথা বলেন তাঁরা। অন্যদিকে, হুগলি জেলার চুঁচুড়াতে এসডিও নিজে একাধিক গ্যাসের গুদামে(Gas Gowdown) গিয়ে সেখানে স্টক কি রয়েছে তা নিয়ে খোঁজ খবর নেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে বেআইনিভাবে গ্যাস কালো বাজারের জন্য মজুদ করে রাখার অপরাধে একজনকে গ্রেফতার করা হয়।

এদিকে, খাদ্য রসিক থেকে শুরু করে সমস্ত হেঁশেল ও রেস্তোরাঁ এবং বাড়িতে গ্যাস সিলিন্ডার নিয়ে আকাল দেখা দিয়েছে। তাই সমাজ জুড়ে শুরু হয়েছে হাহাকার রান্নার গ্যাসের সিলিন্ডার না পেয়ে। হেঁশেল থেকে শুরু করে রান্নাবান্না উঠেছে লাটে।তাই রান্নার গ্রাসের দাম বাড়ায়, চরম সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। পাশাপাশি গ্যাসের আকাল দেখা দেওয়াতে সমস্যায় পড়ছে হাওড়ার একাধিক খাবার দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান, রেস্তোরাঁতে।

হাওড়ার বিভিন্ন এলাকায় গ্যাস না পাওয়ায় বন্ধ হচ্ছে একাধিক মিষ্টির দোকান। গ্যাস না পাওয়ায় মিষ্টি তৈরি করতে সমস্যায় পড়ছে মিষ্টির দোকানের মালিকরা।হাওড়ার বাজার এলাকায় গ্যাস না পাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে প্রায় মিষ্টির দোকানগুলি ও বিভিন্ন খাবারের দোকান। উপযুক্ত গ্যাস না থাকার কারণে মিষ্টির দোকানের মালিকরা মিষ্টির অর্ডার নিতেও ভয় পাচ্ছে এই বিয়ের মরশুমে। তার ফলে ব্যবসায় নেমে আসছে মন্দা জানান দোকান মালিকরা।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের