নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। হিতেশ চৌধুরীর জায়গায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত অসম পুলিশের আইজি অখিলেশ সিংহকে। আচমকাই কেন পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে সদুত্তর দিতে পারলেন না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। মঙ্গলবার (২১ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে কেন পরিবর্তন করা হয়েছে তা নির্বাচন কমিশন জানে।’

এদিনই ভবানীপুরের কলিন্স স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করার অনুমতি দেননি রিটার্নিং অফিসার। অনুমতি না পেয়ে সভা করার পরিবর্তে এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে বসে আড্ডা মারার পাশাপাশি চা-ও খান তৃণমূল সুপ্রিমো। সভার আনুমতি না মেলায় ভবানীপুরের রিটার্নিং আফিসারকে এক হাত নিয়ে বলেন, ‘যদি অন্য কোনও পার্টির মিটিং থাকত, আমি  অনুমতি চাইতাম, আমাকে দিচ্ছ না। আমি কিছু বলতাম না। কোনও পার্টির মিটিং নেই। এত বড় সাহস, ওই গদ্দার একজনকে ভবানীপুরের রিটার্নিং অফিসার করে পাঠিয়েছিল, সে বলছে পারমিশন দেব না। আমি দেখব নির্বাচনের পরে তোমাকে বিজেপি গভর্নর করে, নাকি রাষ্ট্রপতি করে?’ মমতাকে কেন সভা করার আনুমতি দেওয়া হল না জানতে চাওয়া হলে সিইও বলেন, ‘উনি অনলাইনে আবেদন করেননি। অফলাইনে আবেদন করেছিলেন। অনলাইনে আবেদন না করলে কাউকে সভা করার অনুমতি দেওয়া হবে না।’

এদিন সিইও আরও জানান, ‘ভোটের ৪৮ ঘণ্টার মধ্যে আবাসনের কোনও বাসিন্দার কাছে আত্মীয়স্বজনও আসতে পারবে না। তবে তিনি যদি ওই বিধানসভা কেন্দ্রের ভোটার হন, তাহলে অসুবিধা নেই।’

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান