অর্পিতার ফ্ল্যাটে প্রায় ৪ ঘণ্টা ধরে জারি ইডি তল্লাশি

ইডির কাছ থেকে অর্পিতার জামাইবাবু কল্যাণ ধর জানতে পারেন তিনি না কি ওই সংস্থার জয়েন্ট ডিরেক্টর। তবে বিস্মিত হয়ে তাঁর উত্তর, এসব তিনি জানেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের (ARPITA MUKHERJEE) বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। তবে ওই ফ্ল্যাট তালাবন্দি ছিল। এরপর চাবিওয়ালা ডেকে ভাঙা হয় ফ্ল্যাটের তালা। দুপুর ১২ টার পর থেকে প্রায় ৪ ঘণ্টা ধরে জারি র‍য়েছে তল্লাশি। অন্যদিকে, ইডি এদিন অভিযান চালাচ্ছে বালিগঞ্জ সহ কলকাতার ৪ জায়গায়।

বেলঘরিয়ার ওই ফ্ল্যাট ঘেরা আছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। সূত্রের খবর, উপস্থিত আছেন ১ জন ইডি আধিকারিক। পরে ওই ফ্ল্যাটে নিরাপত্তার জন্য নিয়ে আসা হয় আরও ১ গাড়ি কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী। ইডি ওই ফ্ল্যাটে নিয়ে গিয়েছে একটি প্রিন্টার। ওই আবাসনেই অন্য ব্লকে ফ্ল্যাট র‍য়েছে অর্পিতার। সেখানেও চালানো হয়েছে তল্লাশি। অন্যদিকে, অর্পিতার বিনোদন সংস্থা ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’। কসবার ওই ফ্ল্যাটেও হানা দেয় ইডি। তবে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’- এর ঠিকানা হিসেবে লেটার বক্সে যে ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানা আদৌ অর্পিতাদের নয়। ওই ঠিকানা অভিযোগকারী ব্যক্তির ভাইয়ের। ওই ব্যক্তি বলেন, এই নিয়ে তিনি থানা ও ইডির কাছে অভিযোগ জানাবেন। এদিকে, আজ ইডির কাছ থেকে অর্পিতার জামাইবাবু কল্যাণ ধর জানতে পারেন তিনি না কি ওই সংস্থার জয়েন্ট ডিরেক্টর। তবে বিস্মিত হয়ে তাঁর উত্তর, এসব তিনি জানেন না। তিনি ওই সংস্থার গাড়ির চালক। এও বলেন, তিনি প্রথমে বেতন পেতেন। পরে কাজ ছেড়ে দিয়েছিলেন। ২ বছর পর আবার যোগ দেন কাজে। তখন তাঁর বেতন হয় ১৮ হাজার ৯০০।

অন্যদিকে বরানগরের দেওয়ানপাড়ায় অর্পিতার পৈত্রিক বাড়িতে অভিযান চালায় ইডি। সঙ্গে কেন্দ্রীয়বাহিনী। তবে অর্পিতার মা তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেন। শুরু হয় কথা কাটাকাটি। তাঁর মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, অর্পিতা কতদিন ছাড়া বাড়িতে আসতেন, কার কার সঙ্গে যোগাযোগ ছিল, আর কোথাও কোনও সম্পত্তি আছে কি না।

এদিকে, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতার ২ ঘণ্টা মেডিক্যাল টেস্ট হয়েছে আজ। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রায় ৬ ঘণ্টা ধরে। জেরা করা হচ্ছে পার্থ ও অর্পিতাকেও।

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, তিনি মন্ত্রিত্ব ছাড়বেন কি না। সেই প্রসঙ্গে পার্থের পাল্টা প্রশ্ন, ‘কী কারণে?’

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক