রেশন দুর্নীতি নিয়ে তৎপর ইডি, কলকাতা- সহ ১৪ টি জায়গায় চলছে তল্লাশি  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালী পুজোর আগেই রাজ্য জুড়ে ফের তৎপর ইডি।  বুধবার সকাল থেকেই রেশন দুর্নীতি কাণ্ডের তদন্ত করতে কলকাতা, হাওড়া-সহ মোট ১৪ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। এদিন সকাল সকাল ইডির দল পৌঁছে যায় কলকাতার বাঙুরের এক ব্যবসায়ীর বাড়িতে। জানা গিয়েছে, ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে তদন্তকারী অফিসার।

ওই ব্যবসায়ীর বাঙ্গুরের দুই বাড়িতে তল্লাশি চলছে। সমস্ত নথি পত্র খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীকে  জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা। তবে  এই ব্যবসায়ীর সঙ্গে রেশন দুর্নীতির কী যোগ রয়েছে তা এখন সুস্পষ্ট নয়। সূত্রের খবর এখনও পর্যন্ত মহেন্দ্রর প্রায় ৯০টির বেশি কোম্পানির হদিস পাওয়া গিয়েছে।এছাড়াও হাওড়ার এক রেশন ডিলারের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, ওই ডিলার হলেন লোকনাথ সাহা। ইতিমধ্যেই তার বাড়ি সহ রেশন গোডাউনে হানা দিয়েছে ইডি।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায়  গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর থেকেই রেশন দুর্নীতি নিয়ে উঠে এসেছে একের পর এক তথ্য। গত ২৮ সেপ্টেম্বর রেশন দুর্নীতি মামলা নিয়ে অতিরিক্ত চার্জশিট জমা করেছিল ইডি। সেখানে জানান হয়, রেশন মামলায় এক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রায় আটজনের নাম ছিল চার্জশিটে।  এরপর থেকেই ইডি আধিকারিকরা রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে।  

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP