কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ঘিরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে । নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhay) বাড়ির সামনেও সেন্ট্রাল ফোর্স বলবৎ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে কালীঘাটের মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। ব্যারাকপুর ও নোয়াপাড়ায় তৃণমূল প্রার্থীরা আক্রান্ত হয়েছেন। অশান্তির আশঙ্কা থেকেই কমিশনের নির্দেশে কালীঘাটে কেন্দ্রীয় ফোর্স নামানো হয়েছে।

নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে সেখানে যাতে কোনো অবাঞ্চিত ঘটনা না ঘটে তার জন্য এর পাশাপাশি লালবাজার থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স নামানো হয়েছে। হাজরা মোড় থেকে আলিপুর গোপালনগর মোড় পর্যন্ত বিশেষ সাদা পোশাকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রীট সহ আশেপাশের অলি গলিতে পুলিশ মোতায়ন করা হয়েছে। এর পাশাপাশি কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দুটি বাড়ির সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিক্ষোভ অথবা বিজয় মিছিলকে ইত্যাদিকে কেন্দ্র করে যাতে কোন ঘটনা না ঘটে তার জন্য তৎপর কলকাতা পুলিশ। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল(CEO Manoj Agarwal) রাজ্যে বিজয় মিছিলকে কেন্দ্র করে বেশ কিছু শর্ত আরোপ করেছেন। অন্যদিকে লালবাজার সূত্রে জানা গেছে প্রায় ৭ হাজার পুলিশ ফোর্সকে রাস্তায় নামানো হয়েছে।

কলকাতার ২১ টি পয়েন্টের পাশাপাশি বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। ১৩১টি কুইক রেসপন্স টিম(ORT) গোটা শহর জুড়ে মোতায়েন করা হয়েছে। লালবাজারে কলকাতা পুলিশের আধিকারিকরা কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন। প্রত্যেক থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের দুপুর থেকে এলাকায় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজারে গোয়েন্দা বিভাগের বিভিন্ন শাখার অফিসারদের সাদা পোশাকে গোটা শহরে নজরদারির জন্য নামানো হয়েছে। লালবাজার থেকে মহিলাদের বিশেষ পুলিশ টিম গোটা শহরে ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রগুলিতে ১৬৩ ধারা বলবৎ করা হয়েছে। সমস্ত স্কুল কলেজ সোমবার গণনার জন্য বন্ধ রাখা হয়েছে। সন্ধ্যের পর থেকে শহরে পুলিশের নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ