দামের ছ্যাঁকায় ১০৮ পদ্মে মায়ের চরণ সাজাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মায়ের পুজোয় পদ্মের চাহিদা বাড়বেই। অষ্টমীর সন্ধিপুজোয় ১০৮টি পদ্মে মায়ের চরণ সাজিয়ে দেওয়া হয়। তবে পদ্মের দামে হিমশিম খেতে হচ্ছে। চাহিদা বেড়েছে। সেই অনুযায়ী জোগান নেই। ফলে বাংলাজুড়ে এক একটি পদ্ম বিকোচ্ছে ৫০টাকায়। কলকাতার বিভিন্ন ফুলবাজার, শহরতলি সহ জেলাগুলির ফুলবাজারে সপ্তমীর সকাল থেকে পদ্ম বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

পুজোয় বাংলাজুড়ে প্রায় ১ কোটি পদ্মের চাহিদা থাকে। সেই পদ্মের দাম চড়া থাকায় ঘরের নিত্য পুজোয় গৃহস্থদের মাথায় হাত পড়েছে। ক্ষুদ্র ফুল ব্যবসায়ীরা বাজারগুলি থেকে পদ্ম কিনে আনতে সাহস পাচ্ছেননা। পুজো আয়োজকরা ছাড়া সেভাবে কেউ কিনবেননা। এবছর বাংলার একাধিক জেলায় বন্যা ও ভারী বৃষ্টির জেরে জলাশয়ের পদ্ম নষ্ট হয়েছে।  ফলে যে পদ্মগুলি বিভিন্ন জেলা থেকে এসেছে তা হিমঘরে মজুত রাখা হয়। সেই পদ্মই সপ্তমীর সকাল থেকেই বিক্রি হচ্ছে।

আগামীকাল মহাষ্টমীর সকাল থেকেই পদ্ম বিক্রি হবে।  সন্ধিপুজোয় চাহিদার কারণে দাম আরও বাড়বে বলেই ধারণা ফুল চাষি থেকে ব্যবসায়ীদের।পুজো পর্যন্ত সমস্ত ফুলের দাম বেশি থাকবে বলেই জানা গিয়েছে।  পূর্ব মেদিনীপুর, হাওড়ার মতো জেলাগুলিতে সবচেয়ে বেশি ফুল চাষ হয়। সেই জমিগুলিতেও জল নামেনি। ফলে আগামী দুমাস ফুল আসার কোন সম্ভাবনা নেই। তাই ভিন রাজ্য থেকে ব্যাপক হারে ফুল আসছে। শুক্রবার ষষ্ঠী থেকে ট্রেনে বেঙ্গালুরু, ওড়িশার পদ্ম কলকাতায় আসে। সেই পদ্ম দিয়েও কাজ চালাতে হবে উদ্যোক্তাদের।  

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর