হামাগুড়ি দিয়ে ডরিনা ক্রসিংয়ে বিক্ষোভ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরির দাবিতে হামাগুড়ি দিয়ে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে বিক্ষোভ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। ১১ বছরের বঞ্চনা’র অভিযোগ তুলে প্রতীকী নবান্ন অভিযান(Nabanna Avijan) তাঁদের।চাকরির দাবিতে আবারও উত্তাল তিলোত্তমা। নিয়োগের দাবিতে ফের রাজপথে নামলেন কয়েকশো আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। দাবি—‘দীর্ঘ ১১ বছরের বঞ্চনা আর কর্মহীনতার যন্ত্রণা নিয়ে বুধবার তাদের প্রতীকী নবান্ন অভিযান।’ আন্দোলনকারীদের আরও দাবি, ‘দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন। আজ এই মরণ-বাঁচন লড়াইয়ের মাধ্যমে তারা সরাসরি প্রশাসনের শীর্ষস্তরে নিজেদের যন্ত্রণার কথা পৌঁছে দিতে চান।’

বেলা ১২টায় শিয়ালদহ(Sealdaha) থেকে শুরু হয়ে এস.এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা Y চ্যানেলে পৌঁছায় এই প্রতিবাদ মিছিল। চাকরির দাবিতে আন্দোলনের তীব্রতা বাড়াতে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে রাস্তায় হামাগুড়ি দিয়েও প্রতিবাদ জানান কয়েকজন চাকরিপ্রার্থী। এর জেরে কিছুক্ষণের জন্য ধর্মতলার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যান চলাচল ব্যাহত হয় । কিছুক্ষণের মধ্যে পুলিশ সম্পূর্ণ বিষয়টি নিয়ন্ত্রণে আনে।বিকেল ৩টে নাগাদ ৫ জন প্রতিনিধি নবান্নে গিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর দফতরে চাকরির দাবিতে ডেপুটেশন জমা দেন।

তাদের দাবি না মিটলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন হবে বলে হুমকি দিয়েছে আন্দোলনকারী শিক্ষক- শিক্ষিকারা।এদিন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের এই বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছিল যথেষ্ট। তবে পুলিশের নজরদারি ছিল যথেষ্ট। কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল ব্যস্ত ধর্মতলা চত্বরে। সপ্তাহের তৃতীয় দিনে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এই বিক্ষোভকে ঘিরে ব্যস্ত ধর্মতলা চত্বরে  স্বাভাবিক যান চলাচল অনেকটাই ব্যাহত হয়।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি