তারাতলায় স্কুল বাসে আগুন, এলাকায় তীব্র চাঞ্চল্য

ওই মুহূর্তেই বাস থেকে নেমে পড়েন চালক ও হেল্পার। তারপরেই বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তবে হতাহতের কোনও খবর নেই। 

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলবাসে (SCHOOL BUS) আগুন (FIRE) লেগে যাওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, দুপুর নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে এসেছে দমকলের একটি ইঞ্জিন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার দুপুর ১টা ১৫ নাগাদ তারাতলা উড়ালপুল দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন লেগে যায়। বাসে ছিলেন চালক ও হেল্পার। তবে সেই সময় ওই বাসে কোনও স্কুল পড়ুয়া ছিল না। জানা গিয়েছে, মাঝেরহাটের দিক থেকে বাসটি তারাতলার দিকে আসছিল, সেই সময়েই আগুন লেগে যায় ওই বাসে। 

জানা গিয়েছে, উড়ালপুলে ওঠার সময় বাসটি থেকে হঠাৎ করে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। ভয় পেয়ে চালক বাস থামিয়ে দেন। ওই মুহূর্তেই বাস থেকে নেমে পড়েন চালক ও হেল্পার। তারপরেই বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তবে হতাহতের কোনও খবর নেই। 

কী করে আগুন লেগেছে, তা অবশ্য জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল পুলিশ। নিয়ন্ত্রণ করা হয়েছিল যাতায়াত। তার কিছুক্ষণের মধ্যেই আসে দমকল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। স্বাভাবিক হয়েছে যান চলাচল। 

 

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা