শুভেন্দু অমর্ত্য সেনের মন্তব্যে ঘাবড়ে গিয়ে ভুলভাল বকছে : ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি:  অমর্ত্য সেন নিয়ে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, অমর্ত্য সেনকে নিয়ে সারা পৃথিবী বাঙালি হিসেবে গর্ব অনুভব করে। তার বক্তব্যে ঘাবড়ে গিয়ে ভুলভাল বকছে। চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে ফিরহাদ হাকিম(Firhad Hakim) বলেন, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) উদ্যোগ নিয়ে চাকরিপ্রার্থীদের চাকরির ব্যবস্থা করছেন। আর যারা আন্দোলন করছে তাদের মধ্যে যারা এলিজিবল তাদেরও চাকরি ব্যবস্থা মুখ্যমন্ত্রী করবেন ‌।

ক্ষোভের মুখে দিদির দূতেরা এই প্রসঙ্গে মেয়র বলেন,দিদির দূতেরা মানুষের মধ্যে কোথাও ক্ষোভের মধ্যে পড়েনি। মানুষের মধ্যে কোথাও অভাব অভিযোগ আছে । সেটা শুনতে দিদি দূতেরা পৌঁছে যাচ্ছে। অনেকেই হয়তো কন্যাশ্রী পেয়েছে ,স্বাস্থ্য সাথী পায়নি, সেটা জানাচ্ছে, তার মানে এই নয় ক্ষোভ উগড়ে দেওয়া। দলের অ্যাপের মাধ্যমে ঠিক জায়গায় জানিয়ে দেওয়া হচ্ছে।
মেঘালয়তে খুন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন,বিজেপি(BJP) শাসিত অঞ্চলগুলোতে অনেক বেশি মানুষকে খুন করা হয়। মেঘালয়ের রোজ লোক মারা যাচ্ছে। এখানে বাংলায় হয় না। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ দুষ্কৃতীদের খুঁজে বার করছে, তারা অস্ত্র উদ্ধার করছে। কেন্দ্রীয় কোনো সংস্থা সেটা উদ্ধার করছে না। বাংলাকে সুষ্ঠ আইনশৃঙ্খলা রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশ কাজ করছে।
আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের (Central Team) দল জেলায় জেলায় প্রসঙ্গে তিনি বলেন, যে কেউ এপ্লাই করতে পারে। প্রত্যেকদিন বহু মানুষ লোনের জন্য এপ্লাই করে। কিন্তু ব্যাংক রেজিস্ট্রেশন করে তারপরে লোন দেয় ।সেই রকমই আবাস যোজনায় অনেকেই এপ্লাই করতে পারে। কিন্তু ফান্ড রিলিজের আগে তালিকা ভেরিফাই করে তারপরেই টাকা দেওয়া হবে বলে জানান কলকাতা পুরসভার মেয়র।

 বুধবার সন্ধ্যায় বেহালা(Behala) চন্ডীতলায় সাড়ে সাত বিঘা জমির ওপর বৈষ্ণোদেবীর মন্দির উদ্বোধন করেন ফিরহাদ হাকিম। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পাইপ মেরামতির জন্য ২১ জানুয়ারি দক্ষিণ কলকাতায় পানীয় জল বন্ধ থাকবে। পাশাপাশ অমর্ত্য সেনকে নিয়ে শুভেন্দু অধিকারীর যে মন্তব্য সে প্রসঙ্গে মেয়র(Mayor) বলেন, শুভেন্দু অধিকারীর কি যোগ্যতা আছে? অমর্ত্য সেনকে নিয়ে কথা বলার!

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০