শহরে বেআইনি বাড়ি ভাঙতে কলকাতা পুলিশের সাহায্য চাইলেন ফিরহাদ

কালীপুজোর পরেই কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগ প্রায় ৫০টি বেআইনি বাড়ি ভাঙার কাজ শুরু করবে। তার জন্যই পুলিশের সাহায্য চাইলেন ফিরহাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নানান সময়ে শহরের বিভিন্ন এলাকায় বেআইনি বাড়ি(Illegal Houses) ভাঙতে গিয়ে কলকাতা পুরনিগমের(KMC) কর্মীদের নানা ভাবে হেনস্থার শিকার হতে হয়। কখনও মহিলা পুরকর্মীকে হেনস্থা করা হয়েছে, আবার কখনও বন্দুক উঁচিয়ে ধরা হয়েছে পুরকর্মীদের দিকে। তাই এ বার শহরের বেআইনি বাড়ি ভাঙতে কলকাতা পুলিশের দ্বারস্থ হচ্ছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। গতকাল অর্থাৎ সোমবার কলকাতার নগরপাল মনোজ বর্মার(Manoj Verma) সঙ্গে এক বৈঠকে বসেছিলেন কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। সেই বৈঠকেই শহরের বুকে বেআইনি বাড়ি ভাঙতে কলকাতা পুলিশের(Kolkata Police) সাহায্য যাতে পাওয়া যায় তার আর্জি জানিয়েছেন ফিরহাদ। সূত্রের দাবি, বৈঠকে ফিরহাদ নগরপালের কাছে আর্জি জানান, শুধু বেআইনি বাড়ি ভাঙার কাজে সাহায্য করতেই কলকাতা পুলিশের বিশেষ বাহিনী(Special Force) গঠন করা হোক। আর তাতে যেন পর্যাপ্ত মহিলা পুলিশকর্মী থাকে। কালীপুজোর পরেই পুরনিগমের বিল্ডিং বিভাগ প্রায় ৫০টি বেআইনি বাড়ি ভাঙার কাজ শুরু করবে। তাই মেয়রের প্রস্তাব, বেআইনি বাড়ি ভাঙার কাজে কলকাতা পুলিশের ওই বিশেষ দল দ্রুত গঠন করা হোক।

আরও পড়ুন, তথ্যপ্রমাণ লোপাট করতে ভুয়ো Duty Roster বানিয়েছিলেন সন্দীপ

জানা গিয়েছে, মাস চারেক আগে দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকায় বেআইনি বাড়ি ভাঙতে গেলে পুরকর্মীদের দিকে বন্দুক তাক করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এক মহিলা পুর ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে হেনস্থাও করা হয়। বেহালায় একটি বেআইনি বাড়ি ভাঙতে গেলে পুরকর্মীদের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়। শেষে পুলিশ গিয়ে কোনও মতে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়। মাস পাঁচেক আগে এন্টালিতে পাঁচতলা আবাসনের বেআইনি ওপরের তল ভাঙতে গিয়ে মহিলাদের প্রবল বিক্ষোভ ও হেনস্থার মুখে পড়েন পুরকর্মীরা। গত অগস্টে পুরনিগমের ১২২ নম্বর ওয়ার্ডে একটি বেআইনি বাড়িতে নোটিস টাঙাতে গেলেও স্থানীয় বাসিন্দারা ঘেরাও করেন পুরনিগমের বিল্ডিং দফতরের ইঞ্জিনিয়ারকে। তাঁকে ঘিরে ধরে রীতিমতো হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ। চাঞ্চল্যকর বিষয় হল, পুজোর ছুটির পরে পুরনিগম খুলতেই ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ, ওই ইঞ্জিনিয়ারই নাকি এক মহিলাকে হেনস্থা করেছিলেন।    

আরও পড়ুন, ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ১৩ নভেম্বর ছুটি ঘোষণা রাজ্যের

এই সব ঘটনার জেরে এবার কলকাতা পুরনিগম শহরে বেআইনি বাড়ি ভাঙতে কলকাতা পুলিশের সাহায্য নিচ্ছে। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘বেআইনি বাড়ি ভাঙার কাজে নিরাপত্তা জোরদার করতে কলকাতা পুলিশের সহায়তা বিশেষ প্রয়োজন। অতীতে বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে পুরকর্মীদের একাধিক বার হেনস্থার শিকার হতে হয়েছে। বেআইনি বাড়ি ভাঙার সময়ে কলকাতা পুলিশের সাহায্য যাতে পাওয়া যায়, সে বিষয়ে নগরপালকে প্রস্তাব দেওয়া হয়েছে। বেআইনি বাড়ি ভাঙতে গেলে বেশির ভাগ ক্ষেত্রে মহিলা পুলিশ পাওয়া যায় না। সেই সুযোগেই উল্টে পুরকর্মীরা অযথা হেনস্থার শিকার হচ্ছেন। বেআইনি বাড়ি ভাঙতে যাওয়ার সময়ে সঙ্গে মহিলা পুলিশ না থাকার সুযোগে বেআইনি বাড়িটি মহিলারা দখল করে নিচ্ছেন। তার পরে উল্টে তাঁরাই পুরকর্মীদের ওপরে চড়াও হচ্ছেন। পুরনিগমের তরফে জোরালো কোনও ব্যবস্থা নিতে গেলে পুরকর্মীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনা হচ্ছে। ফলে বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে বড় রকমের ফাঁপরে পড়ছেন পুরনিগমের দায়িত্বপ্রাপ্ত কর্মী-ইঞ্জিনিয়ারেরা।’

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের