সোমবার থেকেই রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন, সন্মতি রাজ্যপালের

আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভায় বসতে চলেছে বর্ষাকালীন অধিবেশন। টালবাহানার পরে তাতে সন্মতি দিলেন রাজ্যপালও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার(West Bengal State Government) তাঁর কাছে আত্মসমর্পণ করবে না সেটা বুঝতে পেরেই এবার পিছু হঠলেন বাংলার রাজভবনের বাসিন্দা তথা রাজ্যপাল(Governor) সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। রাজ্য বিধানসভার(West Bengal State Legislative Assembly) বর্ষাকালীন অধিবেশনের(Monsoon Session) জন্য তাই অনুমতি দিয়ে দিতে কিছুটা বাধ্যই হলেন তিনি। আর তার জেরে এই অধিবেশন বসা নিয়ে জটিলতা কেটে গেল। আগামী সোমবার থেকেই তাই রাজ্য বিধানসভায় বসতে চলেছে বর্ষাকালীন অধিবেশন। তবে সেদিন রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে তা নিয়ে নতুন করে আর কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। মনে করা হচ্ছে তাই সেই বৈঠক হবে নবান্নের সভাঘরেই। এদিন অর্থাৎ শনিবার রাজ্য পরিষদীয় দফতরের তরফে আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভা ভবনে বর্ষাকালীন অধিবেশন বসার বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এদিন থেকেই সেই অধিবেশন শুরুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্য বিধানসভা ভবনে।

আরও পড়ুন ‘I.N.D.I.A. জিতবে, এনডিএ হারবে’, আত্মবিশ্বাসী কৌস্তভ

চলতি সপ্তাহে রাজ্য সরকার রাজভবনে ফাইল পাঠিয়েছিল রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন বসানোর জন্য রাজ্যপালের প্রয়োজনীয় অনুমতি চেয়ে। কিন্তু রাজ্যপাল সেই অনুমতি না দিয়ে ফাইল আটকে রাখেন ও রাজ্যের পরিষদীয় দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে গত বুধবার ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু সেদিন শোভনবাবু কলকাতার বাইরে থাকায় তিনি রাজভবনে যেতে পারেননি। পরিবর্তে তিনি তাঁর দফতরের আধিকারিককে পাঠাতে চেয়েছিলেন যিনি ওই দফতরের সচিব। কিন্তু সেখানেও আপত্তি জানান রাজ্যপাল। তিনি বলেন আসতে হবে মুখ্যসচিবকে। কিন্তু তারপরে না শোভনবাবু না মুখ্যসচিব রাজভবনের দিকে পা বাড়িয়েছেন। শেষে শুক্রবার বিকালে একুশের সভা মিটে যেতে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ফোনালাপে বিধানসভা সোমবার থেকে শুরু করা নিয়ে দু’পক্ষই সম্মত হন। তার পরেই পরিষদীয় দফতর থেকে পাঠানো বর্ষাকালীন অধিবেশন শুরু করার ফাইলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুন মালদার নারী নিগ্রহের ঘটনায় যোগ নেই রাজনীতির, দাবি তৃণমূলের

এদিনই আবার অধিবেশন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়। অধিবেশন শুরু নিয়ে শোভনদেববাবু জানিয়েছেন, ‘শুক্রবার অধিবেশন নিয়ে রাজ্যপালের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে। তাঁর সঙ্গে আলোচনা করেই ২৪ জুলাই থেকে রাজ্য বিধানসভায় বর্ষাকালীন অধিবেশন শুরু করা হচ্ছে।’ উল্লেখ্য, আগে ঠিক ছিল সোমবার রাজ্য বিধানসভা ভবনেই বসবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। কিন্তু রাজ্যপাল সেই অধিবেশন বসানোর অনুমতি না দেওয়ায় সেই বৈঠক বিজ্ঞপ্তি দিয়ে নবান্নের সভাঘরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখন যখন সোমবার থেকে রাজ্য বিধানসভায় অধিবেশন বসানোর ছাড়পত্র রাজ্যপাল দিয়ে দিয়েছেন তখন বৈঠক রাজ্য বিধানসভাতেই ফেরে কিনা এখন সেই দিকেই তাকিয়ে থাকছেন অনেকে।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের