হাওড়ার পুরভোট নিয়ে প্রশ্ন করতেই ‘কানে তালা’ রাজ্যপালের

হাওড়ার পুরভোট নিয়ে রাজ্যপাল লা গণেশনকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার জবাবে তিনি জানান, কান কাজ করছে না। কানে শুনতে পাচ্ছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার হাওড়া পুরনিগম থেকে থেকে বালিকে পৃথক করার উদ্দেশে বিধানসভায় বিল পাশ করেছে। সেই বিল তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের স্বাক্ষর না করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বর্তমানে বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্বে রয়েছেন লা গণেশন। হাওড়া পুরনিগমের নির্বাচন কবে হবে তা নিয়ে এবার নয়া রাজ্যপালকে প্রশ্ন করা হলে তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। শনিবার রাজ্যপাল লা গণেশন সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, কান কাজ করছে না।

হাওড়ার শরৎসদনে বিশ্ব হিন্দু পরিষদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। সেখানে থেকে ফেরার পথে তাঁকে প্রশ্ন করার চেষ্টা করেন সাংবাদিকরা। হাওড়ার পুরভোট নিয়ে তাঁকে প্রশ্নও করেন সাংবাদিকরা। যার জবাবে তিনি জানান, কান কাজ করছে না। কানে শুনতে পাচ্ছেন না। রাজ্যপালের এই মন্তব্যের পর সাংবাদিকরা আর তাঁকে প্রশ্ন করেননি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত, অস্থায়ী রাজ্যপালের জবাব বেশ তাৎপর্যপূর্ণ। লা গণেশন কৌশলগতভাবেই এই প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন বলে মনে করছেন তাঁরা।

প্রসঙ্গত গত নভেম্বর মাসে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে হাওড়া পুরনিগম থেকে কিছু ওয়ার্ড পৃথক করে বালি পুরসভা গঠনে সরকারি প্রস্তাব গ্রহণ করা হয়। হাওড়া পুরনিগমের ১৬টি ওয়ার্ড নিয়ে নতুন করে বালি পুরসভা গঠনের প্রস্তাব গ্রহণ করে রাজ্য। একইসঙ্গে হাওড়া পুরআইন সংশোধন করে ৬৬টি ওয়ার্ডের বদলে ৫০টি ওয়ার্ড নিয়ে্ হাওড়া পুরনিগম গঠনের বিল গ্রহণ করা হয়। তার পর সেই সংশোধনী বিল রাজ্যপালের সম্মতির জন্যে রাজভবনে পাঠায় রাজ্য সরকার। কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় সেই বিলে স্বাক্ষর করেননি। সম্প্রতি তিনি ভারতের উপরাষ্ট্রপতি পদে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন। তাঁর জায়গায় বাংলার অস্থায়ী রাজ্যপাল করে পাঠানো হয় লা গণেশনকে। অনেকে মনে করেছিলেন নতুন রাজ্যপাল দায়িত্ব নিয়ে সেই বিলে স্বাক্ষর করবেন। কিন্তু আপাতত সেই বিলে স্বাক্ষর করার কোনও ইঙ্গিত দিলেন না অস্থায়ী রাজ্যপাল লা গণেশন।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত