চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে একাধিক মামলার শুনানি থমকে

নিজস্ব প্রতিনিধি: বিক্ষোভ উঠে গিয়েছে। তবে কলকাতা হাইকোর্টের (HC) বিচারপতি রাজাশেখর মামলার এজলাসে এখনও অব্যাহত অচলাবস্থা। শুক্রবার কোনও সরকারি আইনজীবী এই এজলাসে ওঠা কোনও মামলাতেই অংশ নেননি। থমকে রয়েছে একাধিক মামলার শুনানি।

সূত্রের খবর, এদিন শুনানি হয়নি প্রায় তিরিশটি মামলার। এই প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, মামলায় হাজির না হওয়া নিয়ে তাঁর ওপরে কোনও নির্দেশ নেই। তিনি এও বলেন, এই এজলাসে তিনি মামলায় অংশ নিচ্ছেন। বাকিরা কেন উপস্থিত হচ্ছেন না, তা জানেন না বলেও তিনি  দাবি করেছেন।

গত বুধবার বার অ্যাসোসিয়শনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক বিচারপতিকে বলেছিলেন, বারের সম্পাদক হিসেবে তিনি আশ্বস্ত করছেন। আরও বলেছিলেন, কেউ বিচারে বাধা হয়ে দাঁড়াবে না।

প্রসঙ্গত, গত সোমবার সকাল থেকে আইনজীবীদের একাংশ বিচারপতি মান্থার এজলাসের গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। গেট আটকে বিক্ষোভও দেখানো হয়। আদালতের দেওয়াল জুড়ে পোস্টার দিয়ে প্রশ্ন করা হয়েছিল, কোথায় আসল বিচার মিলবে? তবে ওই পোস্টার কারা দিয়েছিলেন তা স্পষ্ট নয়। গত মঙ্গলবারেও বিক্ষোভকারীরা ‘বয়কট’ সিদ্ধান্তে অনড় ছিলেন। সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছিল গত বুধবার। ওই দিন বার সম্পাদক বিচারপতির সামনে অনুরোধ জানিয়ে বলেছিলেন, কোনও শুনানিতে দু’পক্ষ উপস্থিত না থাকলে যেন রায়দান না করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ