আরও পদ্মার ইলিশ পাবে রাজ্য, আশ্বাস বাংলাদেশের মন্ত্রীর

বাংলাদেশের মন্ত্রী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর লেখা দু’টি বই উপহার দেন

Share:

নিজস্ব প্রতিনিধি: নেহাতই এসেছিলেন সৌজন্য সাক্ষাতের জন্য। কিন্তু সাক্ষাতের মাঝেই বঙ্গবাসীকে সুখবর দিয়ে গেলেনে বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসান মামুদ। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে পশ্চিমবঙ্গের বিধানসভায় এসেছিলেন বাংলাদেশের মন্ত্রী। পূর্ব পরিচিতি থাকায় স্পিকারের ডাকে সৌজন্য সাক্ষাতের জন্য এরাজ্যে আসেন মন্ত্রী হাসান মামুদ। আর তখনই তিনি সুখবর দিয়েছেন।

বাংলাদেশের মন্ত্রী জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের ইলিশ রফতানির দিন আমরা বাড়িয়ে দিয়েছি। ইলিশ রফতানির মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। আমরা তা আরও ১০ দিন বাড়িয়ে দিয়েছি। এখনও বাংলাদেশ থেকে প্রচুর পদ্মার ইলিশ আসবে।’ অর্থাৎ বাঙালির পাতে শীতেও মিলবে পদ্মার সুস্বাদু ইলিশ। দুর্গাপুজোর আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে পদ্মার ইলিশ পাঠায়। যার মধ্যে পশ্চিমবঙ্গেই বেশিটা এসেছিল। কিন্তু আচমকাই পদ্মায় ইলিশ ধরা বন্ধ করে দেয় হাসিনার সরকার তাই পুজোর মধ্যে ইলিশের দেখা মেলেনি। তবে ফের বাংলাদেশের তরফে শীতের মধ্যেই পদ্মার ইলিশ পাঠানোর কথা ঘোষণা হওয়ায় খুশি পেটুক বাঙালি।

এদিন বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসান মামুদ জানিয়েছেন, ‘সৌজন্য সাক্ষাৎ করতেই আমরা এখানে আসা। বিমানবাবুর সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। এখানে এসে সংসদীয় আইন নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’ তিনি এও জানিয়েছেন এখানে অর্থাৎ কলকাতায় এসে যে হোটেলে ছিলেন সেখানকার মাছও স্বাদে পদ্মার ইলিশের সমান। বাংলাদেশের মন্ত্রী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর লেখা দু’টি বই উপহার দেন। স্পিকারও বিধানসভার একটি স্মারক উপহার দিয়েছেন বাংলাদেশের মন্ত্রীকে।

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে