আভিজাত্যের আলোয় উজ্জ্বল হাটখোলা দত্ত বাড়ির দুর্গাপুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই কলকাতা। আড়ম্বর, জৌলুসে পুজোর ক’দিন ঝলমল করে মহানগরী। নামী-দামি পুজোর পাশাপাশি শহরের বুকে বনেদি বাড়ির পুজোও বাড়তি নজর কাড়ে। আর প্রতিটি বনেদি বাড়ির পুজোর নেপথ্যে রয়েছে নানান ইতিহাস। যেমন উত্তর কলকাতার নিমতলা স্ট্রিটে হাটখোলা দত্তবাড়ি বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম। ১৭৯৪ সালে জগৎরাম দত্ত এই বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। জগৎরাম দত্ত ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পটনা শাখার দেওয়ান। ১৭৯৪ সাল থেকেই এই দত্ত বাড়িতে যে দুর্গাপুজো হয়ে আসছে, সেই ধারা আজও অব্যাহত।

দত্ত বাড়িতে উল্টোরথের দিন হয় কাঠামো পুজো। আর শ্রাবণ মাসেই শুরু হয়ে যায় প্রতিমা নির্মাণের কাজ। প্রতিমার বৈশিষ্ট্য হল মঠচৌড়ি আকৃতির চালচিত্র। সেখানে থাকে মাটির অলঙ্করণ। তাতে আঁকা থাকে কৃষ্ণলীলা ও চণ্ডীর কাহিনি। সাবেক বাংলা রীতির প্রতিমাকে পরানো হয় ডাকের সাজ। সিংহ ঘোটক আকৃতির। ষষ্ঠীর দিন বেল বরণের মাধ্যমে ঠাকুরকে আবাহন করা হয়। মহানবমী ছাড়া পুজোর বাকি দিনগুলিতে অঞ্জলি দেন না বাড়ির সদস্যরা। নবমীতে দক্ষিণান্ত হয়ে যাওয়ার পরই অঞ্জলি দেন পরিবারের সকলে। সন্ধি পুজোতে ক্ষীরের পুতুল বলি দেওয়া হয় এই দত্ত বাড়িতে।

মায়ের খাবার তৈরি হয় গাওয়া ঘি দিয়ে। পুজোয় নৈবেদ্য সাজানো থেকে পুজোর সব কাজ করেন ব্রাহ্মণরা। পুজোয় অন্নভোগ না হলেও থাকে নানা ধরনের মিঠাই ও ভাজা ভোগ। পরিবারের এক পূর্বপুরুষ প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফেরার সময় দ্বিজেন্দ্রলাল রায়ের ‘বঙ্গ আমার জননী আমার’ গানটি গাওয়ার প্রচলন করেন। আজও উমা বিদায়ের পর বিসর্জন শেষে বাড়ির ছেলেরা সমবেতভাবে এই গানটি গাইতে গাইতে বাড়ি ফেরেন। কালের নিয়মে অতীতের চাকচিক্য কিংবা জৌলুস আজ আর নেই। তবু এতটুকু ম্লান হয়নি এ পুজোর আভিজাত্য আর ঐতিহ্যের রেশ। এভাবেই ঐতিহ্যের সঙ্গে প্রাচীন রীতিনীতিকে অক্ষুণ্ণ রেখে আজও পুজো হয়ে আসছে হাটখোলার দত্ত পরিবারে।

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা