মুখ্যমন্ত্রীর পাড়ায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল নয়, নির্দেশ ডিভিশন বেঞ্চের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেও মিছিল নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দিয়েছিলেন হাইকোর্টের (HC) সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শুনানির পরে বিচারপতিদের বেঞ্চের রায়, গ্রুপ ডি (GROUP D) চাকরিপ্রার্থীদের মিছিল হরিশ মুখার্জি রোড ও কালীঘাটে করা যাবে না।

উল্লেখ্য, কালীঘাটে বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) বাড়ি হরিশ মুখার্জি স্ট্রিটে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওই রুটে মিছিল করা যাবে না। মিছিল করতে হবে অন্য রাস্তায়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, মিছিল করা যাবে আশুতোষ মুখার্জি রোডে। বলা হয়েছে, মিছিলকে থামতে হবে কালীঘাট থানার কাছে দেওয়া ব্যারিকেডের আগেই। আবেদন ছিল সন্ধ্যায় মিছিল করার। আদালতের নির্দেশ, আগামী ১৭ মে দুপুর ১২টায় মিছিল শুরু করে তা শেষ করতে হবে বিকেল ৪টা’র মধ্যে।

উল্লেখ্য, মঙ্গলবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এদিন মামলা দায়েরের অনুমতি দিয়েছিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। সেই মামলার শুনানি হলো আজ বিকেলেই।

অন্যদিকে, ২০১৬ সালের প্যানেলের প্রায় ৩২ হাজার জনের কাছাকাছি প্রাইমারি শিক্ষক চাকরিহারা হয়েছেন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, রাজ্য এবং চাকরিহারারা। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল ৩৬ হাজার জনের চাকরি বাতিল। আজ রায় সংশোধন করে তিনি জানিয়েছেন, ‘সংখ্যাটা হবে ৩২ হাজারের কাছাকাছি’।

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং