বিচারপতি মান্থার এজলাস থেকে উঠল আইনজীবীদের বয়কট

বার সম্পাদক বিচারপতির সামনে অনুরোধ জানিয়ে বলেন, কোনও শুনানিতে দু’পক্ষ না উপস্থিত থাকলে যেন রায়দান না করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিদ্ধান্ত বদল করল বার অ্যাসোসিয়েশন। বয়কট উঠল কলকাতা হাইকোর্টের (HC) বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস থেকে। আইনজীবীরা গেলেনও বিচারপতির এজলাসে। বিচারপতি জানালেন বিশেষ অনুরোধ। তাঁকে আশ্বস্ত করলেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক।

বুধবার বার অ্যাসোসিয়শনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক বলেন, বারের সম্পাদক হিসেবে তিনি আশ্বস্ত করছেন। আরও বলেন, কেউ বিচারে বাধা হয়ে দাঁড়াবে না। বিচারপতি রাজশেখর মান্থা বলেন, আদালতের সম্মান বজায় রাখতে হবে।

প্রসঙ্গত, গত সোমবার সকাল থেকে আইনজীবীদের একাংশ বিচারপতি মান্থার এজলাসের গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। গেট আটকে বিক্ষোভ দেখানো হয়। আদালতের দেওয়াল জুড়ে পোস্টার দিয়ে প্রশ্ন করা হয়েছিল, কোথায় আসল বিচার মিলবে? তবে ওই পোস্টার কারা দিয়েছিলেন তা স্পষ্ট নয়। মঙ্গলবারেও বিক্ষোভকারীরা ‘বয়কট’ সিদ্ধান্তে অনড় ছিলেন। সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হল আজ। এদিন বার সম্পাদক বিচারপতির সামনে অনুরোধ জানিয়ে বলেন, কোনও শুনানিতে দু’পক্ষ না উপস্থিত থাকলে যেন রায়দান না করা হয়। 

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!