মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতে বিক্ষোভ-স্লোগান নয়, নির্দেশ ৩ বিচারপতির

আদালতের নির্দেশ, আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতে কোনও স্লোগান, বিক্ষোভ, ব্যানার দেওয়া চলবে না। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (HC) ৩ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে বিক্ষোভ এবং পোস্টার নিয়ে মামলার শুনানি ছিল এদিন। সেখানেই এই রায় দেয় বেঞ্চ। এই বেঞ্চে ছিলেন বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাশ।  

কলকাতা হাইকোর্টের বেঞ্চের নির্দেশ, আদালত চত্বর সহ কোথাও এই বিষয়ে কোনও প্রতিবাদ, পোস্টার, অবস্থান চলবে না। এদিন তা নিয়ে আদালতের পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনার, এসিপি হাইকোর্ট এবং লেক থানাকে। পুলিশ কমিশনারকে আদালতের নির্দেশ, আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। উল্লেখ্য, বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসের সামনে এবং তাঁর বাড়িতে পড়েছিল পোস্টার। আদালতের নির্দেশ, কে বা কারা পোস্টার ছাপিয়েছিল, কোন প্রেস থেকে পোস্টার ছাপানো হয়েছিল, কারা ওই পোস্টার লাগিয়েছিল-তা নিয়ে বিস্তারিত তথ্য দিতে হবে।

জানা গিয়েছে, এদিন বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেছেন, এখনই অভিযুক্তদের বিরুদ্ধে কোনও রুল জারি করা হচ্ছে না। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, কেউ চাইলে আরও অভিযুক্তদের নাম জমা দিতে পারেন। উল্লেখ্য, তাপস মাইতি নামে এক আইনজীবী অভিযোগ জানিয়েছেন ১২জন আইনজীবীর নামে। এদিন আদালতের পক্ষ থেকে বলা হয়, নিরাপরাধ কারও নাম অভিযোগের তালিকায় থাকুক তা চায় না আদালত।

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা