আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি- সিপিএমের বেআইনি পার্টি অফিস বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধিঃ এবার বিজেপি এবং সিপিএমের পার্টি অফিস বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার  রাজারহাট এলাকার ৪টি পার্টি অফিস অবিলম্বে বন্ধের নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। জানা  গিয়েছে বন্ধ হওয়া পার্টি অফিসের মধ্যে তিনটি সিপিএমের এবং একটি  বিজেপির।

এদিন  অমৃতা সিনহার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে দিয়েছে  বেআইনি দলীয় কার্যালগুলি গড়ে উঠেছে সেচদপ্তর, পিডব্লিউডি এবং হিডকোর জমিতে। তাই সেইগুলি ভাঙার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  তবে এই ঘটনা প্রথম নয়, এরআগে নিউটাউনে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট।  অভিযোগ উঠেছিল নিউটাউনে হিডকোর জমি দখল করে একাধিক পার্টি অফিস তৈরি করেছে তৃণমূল। এটা জানার পরেও  নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ কোন পদক্ষেপ নেয়নি। তারপরেই কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা।

এই ঘটনার প্রসঙ্গে আদালতে মামলাকারী জানিয়েছে, হিডকোর জমিতে এমন আরও ৩৫টি রাজনৈতিক দপ্তর বানানো হয়েছে। তারপর হিডকো জানায় বেআইনি ভাবে তাদের জমিতে পার্টি অফিস  তৈরি হয়েছে। এটি শুনেই বিচারপতি হিডকোর আইনজীবীকে প্রশ্ন করেছিলেন, কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? তারপরেই বেআইনি পার্টি অফিস বন্ধের নির্দেশ দেয় আদালত।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ