মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে সাজো সাজো রব শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে বিজেপির কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে। ভোটের বাজারে বিজেপির এটাই মেগা সমাবেশ। বঙ্গ বিজেপি নেতাদের থেকে শুরু করে কর্মীরা ব্রিগেডের মাঠ ভরাতে ব্যস্ত। তারমধ্যেই তাল কাটল। শহরের রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রীর কাটআউট ঘিরে হাসির রোল উঠেছে। পথ চলতি সাধারণ মানুষের ব্যঙ্গই নজরে আসছে। এখন যে পরিস্থিতির তৈরি হয়েছে, তাতে মুখ দেখাবার জো নেই! তাই বোধহয় এমন কাটআউট।

মোদির ব্রিগেড সমাবেশ নিয়ে জোরদার প্রস্তুতি নিয়েছে বঙ্গ বিজেপি। মোদি কলকাতায় আসার আগেই সাজিয়ে তোলা হয়েছে ব্রিগেড ময়দান। গেরুয়া চেয়ার থেকে পতাকায় ছেয়ে গিয়েছে ব্রিগেড। পাশাপাশি প্রধানমন্ত্রীর বড় বড় কাটআউট লাগানো হয়েছে। শহরের বিভিন্ন জায়গাতেও কাটআউট লাগানো হয়েছে। ময়দানেই রাতে দেখা গিয়েছে অল্প হাওয়াতেও কাটআউটগুলো টাল সামলাতে পারছে না। তারমধ্যে শহরের রাজপথে দেখা গেল মাথা কাটা অবস্থায় প্রধানমন্ত্রীর কাটআউট। কিন্তু কারা কাটল এই কাটআউট? তা নিয়ে জানা যায়নি।

বাঙালি আবেগে শান দিতে মরিয়া বঙ্গ বিজেপি। শনিবার ব্রিগেডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মঞ্চই তৈরি হয়েছে বাঙালি আবেগকে ঘিরে। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মোদির ব্রিগেড মঞ্চ। মঞ্চের দুই পাশে তুলে ধরা হচ্ছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। টেরাকোটা পট সহ মঞ্চে বাংলার শিল্পের ছোঁয়া রাখা হচ্ছে ব্রিগেডে। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাঙালির মন ছুঁতে চাইছে বিজেপি। কিন্তু সভার আগেই ভিন্ন চিত্র শহরে। 

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের