এই মুহূর্তে

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ‘অ্যাডভাইসরি’ জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে গতকালই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা গ্রহন করল রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার অ্যাডভাইসরি জারি করে সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করা হল। এবার থেকে সরকারি হাসপাতালগুলিতে ভর্তির ক্ষেত্রে অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের কার্ডও বাধ্যতামূলক করা হয়েছে। একই নিয়ম বলবৎ করা হবে সরকারি হাসপাতালের পিপিপি মডেলের ডায়গনোস্টিক সেন্টারের ক্ষেত্রেও। আবার যদি দেখা যায় কারও স্বাস্থ্যসাথী কার্ড নেই তাহলে সেক্ষেত্রে হাসপাতাল থেকেই বানিয়ে দেওয়া হবে কার্ড।

মঙ্গলবার জারি করা নতুন অ্যাডভাইসরি অনুযায়ী, প্যাকেজ বহির্ভূত কোনও টাকা নেওয়া যাবে না। প্রসঙ্গত বিভিন্ন সময় অভিযোগ উঠছে স্বাস্থ্যসাথী প্রকল্পের ১৯০০ প্যাকেজের বাইরেও টাকা নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি। তাই নতুন আদেশে অতিরিক্ত কোনও টাকা নিতে পারবে না বেসরকারি হাসপাতাল। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য সরকারি রেটে বিল করতে হবে। সোমবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক চলাকালীন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, শুনেছি, বহু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না। এমনটা হলে আগে চিহ্নিত করুন। দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। দরকার হলে আমি তাদের লাইসেন্স বাতিল করব। এরপরই কড়া অ্যাডভাইসরি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। 

Published by:

Share Link:

More Releted News:

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

আবার রাজপথে মানুষের দুয়ারে মুখ্যমন্ত্রী, যাদবপুর থেকে রোড–শো করে দেবেন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ